বাংলায় অনূদিত 'আল মুকাদ্দিমা' গ্রন্থটি কোন দেশের সমাজবিজ্ঞানীর লেখা?
ক. জর্ডান
খ. সিরিয়া
গ. মরক্কো
ঘ. ইরাক
উত্তর: মরক্কো
ব্যাখ্যা: ইবনে খালদুন ছিলেন বিখ্যাত দার্শনিক ও সমাজ বিজ্ঞানী। তার উল্লেখযোগ্য গ্রন্থ : কিতাব আল-ইবার, আল মুকাদ্দিমা ইত্যাদি। আল মুকাদ্দিমা নামক যুগান্তকারী গ্রন্থটির রচয়িতা হলেন বিশ্বখ্যাত মুসলিম বহুভাষাবিদ ও দার্শনিক ইবনে খালদুন। তিনি ১৩৩২ খ্রিস্টাব্দে বর্তমান তিউনিসিয়ার রাজধানী তিউনিসে জন্মগ্রহণ করেন। যদিও তাঁর জন্মস্থান তিউনিস, তবে তাঁর পরিবার মূলত ছিল আরবের ইয়েমেন থেকে আসা এবং তারা মুসলিম স্পেনের (আন্দালুস) সেভিল শহরে দীর্ঘদিন বসবাস করত। পরবর্তীতে তারা উত্তর আফ্রিকায় অভিবাসী হন। ইবনে খালদুন তাঁর জীবনের বহু বছর উত্তর আফ্রিকার মাগরেব অঞ্চলের বিভিন্ন শহর, যেমন মরক্কোর ফেজ এবং স্পেনের গ্রানাডায় অতিবাহিত করেন এবং সেখানে গুরুত্বপূর্ণ সরকারি দায়িত্ব পালন করেন। সেই হিসেবে সঠিক উত্তর হবে মরোক্কো।
Admission CU B/B1/D/D1 প্রশ্নব্যাংক ২০১৫ - ২০১৬ MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
Admission · CU B/B1/D/D1 প্রশ্নব্যাংক · ২০১৫ - ২০১৬ · MCQ