মানিক বন্দ্যোপাধ্যায়ের পিতৃদত্ত নাম কী?
ক. প্রবোধকুমার বন্দোপাধ্যায়
খ. প্রবোধ সান্যাল
গ. বুদ্ধদেব বসু
ঘ. বিষ্ণু দে
উত্তর: প্রবোধকুমার বন্দোপাধ্যায়
ব্যাখ্যা: মানিক বন্দ্যোপাধ্যায় সম্পর্কিত তথ্য : মানিক বন্দ্যোপাধ্যায় জন্মগ্রহণ করেন ১৯ মে ১৯০৮ বিহারের সাঁওতাল পরগণার দুমকা গ্রামে। তাঁর পৈতৃক নিবাস ছিল ঢাকা জেলার বিক্রমপুরের কাছে মালবদিয়া গ্রামে। তাঁর পিতৃদত্ত নাম হলো প্রবোধকুমার বন্দোপাধ্যায়। তাঁর গুরুত্বপূর্ণ কিছু সাহিত্যকর্ম হলো : অতসী মামী ও অন্যান্য, দিবারাত্রির কাব্য, পদ্মানদীর মাঝি, জননী ইত্যাদি। তিনি মৃত্যুবরণ করেন ৩ ডিসেম্বর ১৯৫৬ সালে কলকাতায়।
Admission CU B/B1/D/D1 প্রশ্নব্যাংক ২০২০ - ২০২১ MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
Admission · CU B/B1/D/D1 প্রশ্নব্যাংক · ২০২০ - ২০২১ · MCQ