নীললোহিত' - কার ছদ্মনাম?
ক. বিনয়রতন মুখোপাধ্যায়
খ. সুনীল গঙ্গোপাধ্যায়
গ. বিষ্ণু দে
ঘ. শামসুর রাহমান
উত্তর: সুনীল গঙ্গোপাধ্যায়
ব্যাখ্যা: "নীল লোহিত" সুনীল গঙ্গোপাধ্যায় ছদ্মনাম। প্রখ্যাত বাঙালি সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায় (জন্ম: ৭ সেপ্টেম্বর ১৯৩৪, মৃত্যু: ২৩ অক্টোবর ২০১২) বিশ শতকের শেষার্ধের অন্যতম জনপ্রিয় ব্যক্তিত্ব ছিলেন। এই ভারতীয় লেখক বাংলা সাহিত্যে কবি, ঔপন্যাসিক, ছোটগল্পকার, সম্পাদক, সাংবাদিক ও কলামিস্ট হিসেবে অসংখ্য স্মরণীয় সৃষ্টি উপহার দিয়েছেন। তিনি আধুনিক বাংলা কবিতার ক্ষেত্রে জীবনানন্দ দাশের পরবর্তী সময়ের অন্যতম প্রধান কবি হিসেবে গণ্য। তার রচনাশৈলীতে আধুনিকতা ও রোমান্টিকতার এক অপূর্ব সমন্বয় দেখা যায়, যার ফলে তাঁর রচিত বহু পঙ্ক্তি সাধারণ পাঠকের মুখে মুখে ফেরে। ব্যক্তিগত সাহিত্য রচনার সময় তিনি "নীল লোহিত", "সনাতন পাঠক" এবং "নীল উপাধ্যায়" সহ একাধিক ছদ্মনাম ব্যবহার করতেন। সাহিত্যিকের ছদ্মনাম : বিনয়কৃষ্ণ মুখোপাধ্যায়— যাযাবর সমরেশ বসু — কালকূট জীবনানন্দ দাশ — কালপুরুষ সুকুমার রায় — উহ্যমান পণ্ডিত প্যারিচাঁদ মিত্র — টেকচাঁদ ঠাকুর
Admission CU B/B1/D/D1 প্রশ্নব্যাংক ২০১৩-২০১৪ MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
Admission · CU B/B1/D/D1 প্রশ্নব্যাংক · ২০১৩-২০১৪ · MCQ