'কণ্টক' বানান কোন নিয়মে হয়েছে?
ক. বর্ণ বিধান
খ. ণ-ত্ব বিধান
গ. ষ-ত্ব বিধান
ঘ. কোনোটিই নয়
উত্তর: ণ-ত্ব বিধান
ব্যাখ্যা: বাংলা ভাষায় সাধারণত মূর্ধন্য-ণ ধ্বনির ব্যবহার নেই। সেজন্য বাংলা (দেশি), তদ্ভব ও বিদেশি শব্দের বানানে মূর্ধন্য বর্ণ (ণ) লেখার প্রয়োজন হয় না। কিন্তু বাংলা ভাষায় বহু তৎসম বা সংস্কৃত শব্দে মূর্ধন্য-ণ এবং দন্ত্য- ন-এর ব্যবহার আছে। তা বাংলায় অবিকৃতভাবে রক্ষিত হয়। তৎসম শব্দের বানানে ণ-এর সঠিক ব্যবহারের নিয়মই ণত্ব বিধান। ট-বর্গীয় বর্ণের আগে যুক্ত ব্যঞ্জনে তৎসম শব্দের বানানে 'ণ' বসে। যেমন: ণ + ট = ণ্ট : কণ্টক, ঘণ্টা, নির্ঘণ্ট। ণ + ঠ = ণ্ঠ : অবগুণ্ঠন, আকণ্ঠ, ময়ূরকণ্ঠী, লুণ্ঠন। ণ + ড = ণ্ড : গণ্ডমূর্খ, বাগবিতণ্ডা, কূপমূণ্ডক, পাষণ্ড।
Admission RU A প্রশ্নব্যাংক ২০১৬-২০১৭ MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
Admission · RU A প্রশ্নব্যাংক · ২০১৬-২০১৭ · MCQ
'কণ্টক' বানান কোন নিয়মে হয়েছে?
- ক.বর্ণ বিধান
- খ.ণ-ত্ব বিধান
- গ.ষ-ত্ব বিধান
- ঘ.কোনোটিই নয়
উত্তর