উপমান-উপমেয়র যে সমাস হয়, তাকে কোন সমাস বলে?
ক. নিত্য সমাস
খ. প্রাদি সমাস
গ. কর্মধারয় সমাস
ঘ. দ্বিগু সমাস
উত্তর: কর্মধারয় সমাস
ব্যাখ্যা: উপমান অর্থ তুলনীয় বস্তু। প্রত্যক্ষ কোনো বস্তুর সাথে পরোক্ষ কোনো বস্তুর তুলনা করলে প্রত্যক্ষ বস্তুটিকে বলা হয় উপমেয়। আর যার সঙ্গে তুলনা করা হয়েছে তাকে বলে উপমান। ভ্রমরের ন্যায় কৃষ্ণ কেশ= ভ্রমরকৃষ্ণকেশ। এখানে কেশ উপমেয়, ভ্রমর উপমান আর কৃষ্ণত্ব সাধারণ ধর্ম। · উদাহরণ: চন্দ্রমুখ (চন্দ্রের মত মুখ), সিংহপুরুষ (পুরুষ সিংহের ন্যায়) অন্যান্য সমাস: ১. অলুক সমাস - যার বিভক্তি লোপ পায় না। যেমনঃ হাতেখড়ি, গায়েহলুদ ২. দ্বিগু সমাস - সংখ্যাবাচক (যেমন: ত্রিভুবন) ৩. প্রাদি সমাস- প্র, প্রতি, অনু প্রভৃতি অব্যয়ের সঙ্গে কৃৎ প্রত্যয় সাধিত বিশেষ্যের যে সমাস হয়। যেমনঃ প্রবচন, পরিভ্রমণ।
Admission RU A প্রশ্নব্যাংক ২০১৭-২০১৮ MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
Admission · RU A প্রশ্নব্যাংক · ২০১৭-২০১৮ · MCQ
উপমান-উপমেয়র যে সমাস হয়, তাকে কোন সমাস বলে?
- ক.নিত্য সমাস
- খ.প্রাদি সমাস
- গ.কর্মধারয় সমাস
- ঘ.দ্বিগু সমাস
উত্তর