যে লিপিতে বাংলা ভাষা লেখা হয় তার নাম-
ক. বাংলা লিপি
খ. নাগরি লিপি
গ. আরবি লিপি
ঘ. কুটিল লিপি
উত্তর: বাংলা লিপি
ব্যাখ্যা: যে লিপিতে বাংলা ভাষা লেখা হয়, তার নাম বাংলা লিপি। খ্রিস্টপূর্ব দ্বিতীয়-প্রথম শতকে ব্রাহ্মী লিপির উত্তর ভারতীয় লিপিরূপ থেকে জন্ম নেয় কুষাণ লিপি, যা থেকে পরে গুপ্ত লিপির উৎপত্তি হয়। গুপ্ত লিপির ক্রমবিবর্তনের ফলে সিদ্ধমাতৃকা লিপির উৎপত্তি হয়, যার কালক্রমিক পরিণতি থেকে বাংলা লিপি বর্তমান রূপ ধারণ করে।
Admission RU A প্রশ্নব্যাংক ২০১২-২০১৩ MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
Admission · RU A প্রশ্নব্যাংক · ২০১২-২০১৩ · MCQ