সুকান্ত ভট্টাচার্য ছিলেন-
ক. বাঙালি জাতীয়তাবাদী কবি
খ. সাম্যবাদী আদর্শের কবি
গ. বৈষ্ণবীয় আদর্শের কবি
ঘ. নাগরিক আদর্শের কবি
উত্তর: সাম্যবাদী আদর্শের কবি
ব্যাখ্যা: · সুকান্ত ভট্টাচার্য (১৫ আগস্ট ১৯২৬ - ১৩ মে ১৯৪৭) ছিলেন বাংলা সাহিত্যের মার্কসবাদী ভাবধারায় বিশ্বাসী এবং প্রগতিশীল চেতনার অধিকারী তরুণ কবি। মাত্র একুশ বৎসর বয়সে প্রতিভাধর কবির দেহাবসান ঘটলেও সামান্য কয়েকবছরে অত্যাশ্চর্য কবিত্ব শক্তির পরিচয় দিয়ে অশেষ খ্যাতি অর্জন করেছেন তিনি। · বাঙ্গালি জাতীয়তাবাদের কবি - কাজী নজরুল ইসলাম · বৈষ্ণবীয় আদর্শের প্রধান কবিরা হলেন বিদ্যাপতি, চণ্ডীদাস, জ্ঞানদাস, এবং গোবিন্দদাস · নাগরিক আদর্শের কবি - শামসুর রাহমান
Admission RU A প্রশ্নব্যাংক ২০১৪-২০১৫ MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
Admission · RU A প্রশ্নব্যাংক · ২০১৪-২০১৫ · MCQ