গঠনগত দিক থেকে 'তাহারেই পড়ে মনে' কোন ধরনের কবিতা?
ক. সংলাপনির্ভর
খ. কাহিনিনির্ভর
গ. ভাবনির্ভর
ঘ. গঠনমূলক
উত্তর: সংলাপনির্ভর
ব্যাখ্যা: 'তাহারেই পড়ে মনে' কবিতাটি কবি সুফিয়া কামাল রচিত অক্ষরবৃত্ত ছন্দের কবিতা। সংলাপনির্ভর এই কবিতাটিতে কবি মনের হাহাকার প্রকাশ পেয়েছে। কবি ভক্ত ও কবির মধ্যকার সংলাপের দ্বারা কবি মনের বেদনা প্রকাশিত হয়েছে। কবির প্রিয়জন হারানোর শোক কবিতাটিকে অন্যরকম আবহ দিয়েছে। কবি প্রকৃতির সাথে নিজের প্রিয়জন হারানোর দুঃখকে জড়িয়ে রেখেছেন। উদাসীন কবির ঋতু পরিবর্তনের অমোঘ সৌন্দর্যের দিকেও খেয়াল নেই।
Admission RU A প্রশ্নব্যাংক ২০২৪-২০২৫ MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
Admission · RU A প্রশ্নব্যাংক · ২০২৪-২০২৫ · MCQ