শব্দের আগে কী বসে?
ক. অনুসর্গ
খ. উপসর্গ
গ. প্রত্যয়
ঘ. বিভক্তি
উত্তর: উপসর্গ
ব্যাখ্যা: যে সকল অব্যয়পদ শব্দ বা ধাতুর আগে বসে শব্দ বা ধাতুর অর্থ পরিবর্তন ঘটিয়ে নতুন শব্দ গঠন করে, সেই সকল অব্যয় পদকে উপসর্গ বলে। যেমন : 'পূর্ণ' (ভরা) শব্দের আগে 'পরি' যোগ করায় 'পরিপূর্ণ' হলো। এটি পূর্ণ শব্দের সম্প্রসারিত রূপ (অর্থে ও আকৃতিতে)। 'হার' শব্দের পূর্বে 'আ' যুক্ত করে 'আহার' (খাওয়া), 'প্র' যুক্ত করে 'প্রহার' (মারা), 'বি' যুক্ত করে 'বিহার' (ভ্রমণ), 'পরি' যোগ করে 'পরিহার' (ত্যাগ), 'উপ' যোগ করে 'উপহার' (পুরস্কার), 'সম' যোগ করে 'সংহার' (বিনাশ) ইত্যাদি বিভিন্ন অর্থে বিভিন্ন শব্দ তৈরি হয়েছে। যেসব শব্দ কোনো শব্দের পরে বসে শব্দটিকে বাক্যের সঙ্গে সম্পর্কিত করে, সেসব শব্দকে অনুসর্গ বলে। যেমন : কার কাছে গেলে জানা যাবে। এখানে কাছে অনুসর্গ।
Admission RU A প্রশ্নব্যাংক ২০১৮-২০১৯ MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
Admission · RU A প্রশ্নব্যাংক · ২০১৮-২০১৯ · MCQ
শব্দের আগে কী বসে?
- ক.অনুসর্গ
- খ.উপসর্গ
- গ.প্রত্যয়
- ঘ.বিভক্তি
উত্তর