মোতাহের হোসেন চৌধুরীর 'সংস্কৃতি' মানে কী?
ক. মহৎভাবে বাঁচা
খ. পাপমুক্ত থাকা
গ. বন্ধনমুক্ত থাকা
ঘ. ধর্মীয়ভাবে বাঁচা
উত্তর: বন্ধনমুক্ত থাকা
ব্যাখ্যা: আধুনিক বুদ্ধিবৃত্তির ধারক প্রবন্ধ সাহিত্যের একজন অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব মোতাহের হোসেন চৌধুরী। যুক্তি ও চিন্তার শাণিত প্রকাশে তাঁর সৃষ্ট প্রবন্ধসমূহ বাংলা সাহিত্যের এক অনন্য সম্পদ। 'সংস্কৃতি কথা' মোতাহের হোসেন চৌধুরীর একটি অনবদ্য সৃষ্টি। এ নিবন্ধে তিনি সংস্কৃতি বা কালচারের স্বরূপ ও বৈশিষ্ট্য নির্দেশ করতে গিয়ে ধর্মের সাথে সংস্কৃতির যে পার্থক্য তা নিরূপণ করেছেন। তাঁর মতে ধর্ম সাধারণ লোকের কালচার, আর কালচার শিক্ষিত ও মার্জিত লোকের ধর্ম। কালচার ও ধর্মকে এক করে ফেলার কোনো উপায় নেই। 'সংস্কৃতি' শব্দটি ইংরেজি 'Culture [গণিত] শব্দের বাংলা প্রতিশব্দ। সংস্কৃতি বা কালচারের সংজ্ঞা ও পরিধি ব্যাপক। কারো কারো মতে জীবনকে প্রকাশের নামই সংস্কৃতি। আবার কেউ কেউ মনে করেন সংস্কৃতি হচ্ছে সভ্যতার নির্যাস। কারও মতে আবার সংস্কৃতি হচ্ছে প্রগতির পথে ধাপে ধাপে জীবনের পূর্ণতা লাভের একটি সচেতন কর্মপ্রয়াস। মোতাহের হোসেন চৌধুরীর মতে সংস্কৃতি মানে জীবনের মূল্যবোধ সম্পর্কে ধারণা। সংস্কৃতি মানুষকে সুন্দরভাবে, মহৎভাবে বাঁচতে শেখায়। এককথায়, শিক্ষিত ও মার্জিত লোকের ধর্মই হলো সংস্কৃতি। সংস্কৃতি মানুষের ভিতরে একটা নিজস্ব জীবনদর্শন জন্ম দেয়। মানুষ নিজেকে গড়ে তোলে শিক্ষা-দীক্ষা ও সৌন্দর্য সাধনার সাহায্যে। মানুষকে বিশেষভাবে গড়ে তোলার কাজ হচ্ছে সংস্কৃতি। সৃজনশীল ও বস্তুনিষ্ঠ প্রাবন্ধিক মোতাহের হোসেন চৌধুরী মুসলিম সাহিত্য সমাজের বুদ্ধির মুক্তি আন্দোলনের অন্যতম প্রাণপুরুষ। সংস্কৃতি কথা, সভ্যতা ও সুখ তাঁর রচনাবলী।
Admission RU A প্রশ্নব্যাংক ২০১৮-২০১৯ MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
Admission · RU A প্রশ্নব্যাংক · ২০১৮-২০১৯ · MCQ
মোতাহের হোসেন চৌধুরীর 'সংস্কৃতি' মানে কী?
- ক.মহৎভাবে বাঁচা
- খ.পাপমুক্ত থাকা
- গ.বন্ধনমুক্ত থাকা
- ঘ.ধর্মীয়ভাবে বাঁচা
উত্তর