একটি ট্রানজিস্টরের একটি পীঠ খুব সংকীর্ণ করা হয় যাতে করে—
ক. টানজিস্টরটি অতিরিক্ত তড়িৎ প্রবাহে বিনষ্ট হওয়া থেকে রক্ষা পায়
খ. লঘিষ্ঠ আধান বাহক সংগ্রাহকে চলে যেতে পারে
গ. গরিষ্ঠ আধান বাহক সংগ্রাহকে চলে যেতে পারে
ঘ. কোনটিই নয়
উত্তর: গরিষ্ঠ আধান বাহক সংগ্রাহকে চলে যেতে পারে
ব্যাখ্যা: তিন প্রান্ত বিশিষ্ট যে ক্ষুদ্র অর্ধপরিবাহী যন্ত্রে বহির্মুখী প্রবাহ, ভোল্টেজ এবং ক্ষমতা অন্তর্মুখী প্রবাহ দ্বারা নিয়ন্ত্রিত হয় তাকে ট্রানজিস্টর বলে। ট্রান্সজিস্টরের পীঠ নিঃসারকের তুলনায় খুবই পাতলা হয়। n-p-n ট্রানজিস্টর এর উদাহরণ হিসেবে সম্মুখী বায়াস n-অঞ্চলের ইলেকট্রনগুলোকে পীঠের দিকে প্রবাহিত করে ফলে নিঃসারক প্রবাহ IE সৃষ্টি হয়। কিন্তু পীঠ খুব পাতলা হওয়ার কারণে সামান্য কিছু ইলেকট্রন (প্রায় 5%) হোল এর সাথে মিলিত হয়ে খুব ক্ষুদ্র পীঠ প্রবাহ IB সৃষ্টি করে এবং বাকি ইলেকট্রনগুলো (প্রায় 95%) n টাইপ সংগ্রাহক অঞ্চলে প্রবেশ করে এবং সংগ্রাহক প্রবাহ IC সৃষ্টি করে। এভাবে নিঃসারক প্রবাহ সংগ্রাহক বর্তনীতে প্রবাহিত হয়।
Admission JU A প্রশ্নব্যাংক ২০২১-২০২২ MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
Admission · JU A প্রশ্নব্যাংক · ২০২১-২০২২ · MCQ
একটি ট্রানজিস্টরের একটি পীঠ খুব সংকীর্ণ করা হয় যাতে করে—
- ক.টানজিস্টরটি অতিরিক্ত তড়িৎ প্রবাহে বিনষ্ট হওয়া থেকে রক্ষা পায়
- খ.লঘিষ্ঠ আধান বাহক সংগ্রাহকে চলে যেতে পারে
- গ.গরিষ্ঠ আধান বাহক সংগ্রাহকে চলে যেতে পারে
- ঘ.কোনটিই নয়
উত্তর