The present day calendar is based on
ক. Julian Calendar.
খ. Gregorian Calendar.
গ. Jewish Calendar
ঘ. Islamic Calendar.
উত্তর: Gregorian Calendar.
ব্যাখ্যা: বর্তমানে বিশ্বজুড়ে যে ক্যালেন্ডারটি সবচেয়ে বেশি ব্যবহৃত হয়, সেটি হলো গ্রেগরিয়ান ক্যালেন্ডার। পোপ ত্রয়োদশ গ্রেগরি ১৫৮২ সালে এটি প্রবর্তন করেন এবং এটি জুলিয়ান ক্যালেন্ডারের একটি সংশোধিত রূপ ছিল। গ্রেগরিয়ান ক্যালেন্ডার লিপ ইয়ারের নিয়ম সুনির্দিষ্ট করে। জুলিয়ান ক্যালেন্ডার : এটি খ্রিস্টপূর্ব ৪৫ সালে জুলিয়াস সিজার কর্তৃক প্রবর্তিত হয়েছিল। গ্রেগরিয়ান ক্যালেন্ডারের আগে এটি ইউরোপে বহুল প্রচলিত ছিল। এর ভিত্তিতেই গ্রেগরিয়ান ক্যালেন্ডার তৈরি হয়। জিউস বা হিব্রু ক্যালেন্ডার : এটি একটি চন্দ্র-সৌর ক্যালেন্ডার, যা ইহুদি ধর্মীয় উৎসব এবং ঐতিহ্যগত তারিখ নির্ধারণে ব্যবহৃত হয়। ইসলামিক ক্যালেন্ডার : এটি একটি চন্দ্র ক্যালেন্ডার, যা ইসলামিক ধর্মীয় তারিখ ও উৎসব নির্ধারণে ব্যবহৃত হয়। এর মাসগুলি চাঁদের পর্যায় অনুসারে নির্ধারিত হয়।
Admission JU B প্রশ্নব্যাংক ২০১৪-২০১৫ MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
Admission · JU B প্রশ্নব্যাংক · ২০১৪-২০১৫ · MCQ