ডায়াজোনিয়াম লবণ উৎপন্ন করা হয় নিচের কোন যৌগটি থেকে?
ক. Aniline
খ. Chlorobenzene
গ. Phenol
ঘ. Toluene
উত্তর: Aniline
ব্যাখ্যা: প্রাইমারি অ্যারোমেটিক অ্যামিন যেমন অ্যানিলিন এর সাথে 0° - 5°C তাপমাত্রায় সোডিয়াম নাইট্রাইট (NaNO2) লবণ ও গাঢ় HCl থেকে উৎপন্ন নাইট্রাস এসিড (HNO2) এর বিক্রিয়ায় বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড লবণ উৎপন্ন হয়। প্রাইমারি অ্যারোমেটিক অ্যামিন থেকে ডায়াজোনিয়াম লবণ তৈরির এ বিক্রিয়াকে ডায়াজোকরণ বিক্রিয়া বলে। NaNO2 + HCl ¾ HNO2 + NaCl [চিত্র]
Admission জাতীয় বিশ্ববিদ্যালয় (বিজ্ঞান) প্রশ্নব্যাংক ২০১৪-২০১৫ MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
Admission · জাতীয় বিশ্ববিদ্যালয় (বিজ্ঞান) প্রশ্নব্যাংক · ২০১৪-২০১৫ · MCQ