ক্রিস্টি কোথায় পাওয়া যায়?
ক. মাইটোকন্ড্রিয়া
খ. ক্লোরোপ্লাস্ট
গ. রাইবোজোম
ঘ. গলজি কমপ্লেক্স
উত্তর: মাইটোকন্ড্রিয়া
ব্যাখ্যা: ক্রিস্টি মাইটোকন্ড্রিয়ায় পাওয়া যায়। ❑ মাইটোকন্ড্রিয়ার ভৌত গঠন : · বহিঃঝিল্লি : মসৃণ, নরম ঝিল্লি, কোষ ও মাইটোকন্ড্রিয়ার মধ্যে পদার্থের চলাচল নিয়ন্ত্রণ করে। · অন্তঃঝিল্লি : অনেক খাঁজ বা আঙুলের ন্যায় অভিক্ষেপ থাকে, ATP উৎপাদনের জন্য এনজাইম ও প্রোটিন ধারণ করে। · ক্রিস্টি : অভ্যন্তরীণ ঝিল্লির ভাঁজে থাকে, পৃষ্ঠফল বৃদ্ধি করে ATP সংশ্লেষণ কার্যকারিতা বৃদ্ধি করে। · ম্যাট্রিক্স : অভ্যন্তরের তরল পদার্থ যা ক্রেবস cycle, DNA, রাইবোসোম ও বিভিন্ন এনজাইম উপস্থিত। · মাইটোকন্ড্রিয়াল DNA : ম্যাট্রিক্সে থাকে যা স্বনির্ভর প্রোটিন উৎপাদনের জন্য জিন ধারণ করে। ❑ ক্লোরপ্লাস্টে : থাইলাকয়েড, গ্রানাম চাকতি, স্ট্রোমা থাকে। ❑ গলজি কমপ্লেক্সে : সিস্টারনি, ভেসিকল ও ভ্যাকুওল থাকে।
Admission জাতীয় বিশ্ববিদ্যালয় (বিজ্ঞান) প্রশ্নব্যাংক ২০১৪-২০১৫ MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
Admission · জাতীয় বিশ্ববিদ্যালয় (বিজ্ঞান) প্রশ্নব্যাংক · ২০১৪-২০১৫ · MCQ