সমবর্তন (Polarization) পরীক্ষণের মাধ্যমে প্রমাণিত হয় যে, আলো-
ক. একটি আড় তরঙ্গ
খ. একটি লম্বিক তরঙ্গ
গ. এক ধরনের তরঙ্গ
ঘ. বস্তু তরঙ্গ
উত্তর: একটি আড় তরঙ্গ
ব্যাখ্যা: সমবর্তন পরীক্ষণের মাধ্যমে প্রমাণিত হয় যে আলো একটি আড় তরঙ্গ। সমবর্তন পরীক্ষণের মাধ্যমে দেখা যায় আলো একটি নির্দিষ্ট তলে স্পন্দিত হতে পারে। আড় তরঙ্গের স্পন্দন তার গতির দিকের সাথে লম্বভাবে একটি নির্দিষ্ট তলে ঘটে। অন্যদিকে লম্বিক তরঙ্গের ক্ষেত্রে সমবর্তন সম্ভব নয়।
Admission জাতীয় বিশ্ববিদ্যালয় (বিজ্ঞান) প্রশ্নব্যাংক ২০১৩-২০১৪ MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
Admission · জাতীয় বিশ্ববিদ্যালয় (বিজ্ঞান) প্রশ্নব্যাংক · ২০১৩-২০১৪ · MCQ