কোনটি গ্রিন হাউজ গ্যাস নয়?
ক. কার্বন ডাই অক্সাইড
খ. মিথেন
গ. ক্লোরোফ্লোরো কার্বন
ঘ. নাইট্রোজেন
উত্তর: নাইট্রোজেন
ব্যাখ্যা: যেসব গ্যাস ভূপৃষ্ঠের বিকিরিত IR রশ্মিকে শোষণ করে বায়ুমণ্ডলের তাপমাত্রা বৃদ্ধি করে, তাদেরকে গ্রিন হাউজ গ্যাস বলে। CO2 গ্যাসকে প্রধান গ্রিন হাউজ বলা হয়। এছাড়া জলীয়বাষ্প, মিথেন (CH4), নাইট্রাস অক্সাইড (N2O), ফ্রিয়ন বা ক্লোরোফ্লোরো কার্বন (CFC) ও ওজোন গ্যাস গ্রিন হাউজ প্রভাব সৃষ্টি করে থাকে।
Admission জাতীয় বিশ্ববিদ্যালয় (বিজ্ঞান) প্রশ্নব্যাংক ২০২৪-২০২৫ MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
Admission · জাতীয় বিশ্ববিদ্যালয় (বিজ্ঞান) প্রশ্নব্যাংক · ২০২৪-২০২৫ · MCQ