'রিকশা' শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
ক. ওলন্দাজ
খ. জাপানি
গ. তুর্কি
ঘ. পর্তুগিজ
উত্তর: জাপানি
ব্যাখ্যা: কতিপয় বিদেশি শব্দ : আরবি শব্দ : আকবর, কেরামতি, ইনকিলাব, কৈফিয়ৎ, গায়েব, আহম্মক, ফকির, দৌলত, গরিব, খাজনা, মনিব, মলম, এলাকা, জমজমাট, সিন্দুক, তোয়াক্কা, দোয়াত, কলা, অজুহাত। পর্তুগীজ শব্দ : আলমারি, আলপিন, আনারস, বালতি, পাউরুটি, গুদাম, আতা, পাদ্রি, মার্কা, নিলাম, তামাক। তুর্কি শব্দ : চাবুক, উজবুক, আলখাল্লা, কুলি, বাবুর্চি, দারোগা, বেগম, কাবু, কাঁচি, চাকর, তোপ, চারু, উর্দি, ফস্কা, কুরনিশ, কোর্মা, চাকু, চোগা, অলমল, ঠাকুর, তকমা, দাদা, নানা, নানী, মুচলেকা, মোগল, লাশ, সওগাত। জাপানি শব্দ : রিক্সা, হারিকিরি, সুনামি। ওলন্দাজ শব্দ : ইস্কাপন, রুইতন, টেক্কা, তুরুপ, হরতন।
Admission JU B প্রশ্নব্যাংক ২০১০-২০১১ MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
Admission · JU B প্রশ্নব্যাংক · ২০১০-২০১১ · MCQ