নিচের কোনটি ধ্বনি বিপর্যয়ের উদাহরণ নয়?
ক. পিশাচ > পিচাশ
খ. লাফ > ফাল
গ. লোকসান > লোসকান
ঘ. ধোবা > ধোপা
উত্তর: ধোবা > ধোপা
ব্যাখ্যা: ধ্বনি বিপর্যয় হলো শব্দের মধ্যে দুটি ব্যঞ্জনের পরস্পর স্থান পরিবর্তন হয়ে যাওয়া। যেমন : পিশাচ > পিচাশ, লাফ > ফাল, লোকসান > লোসকান। শব্দের মধ্যে কোনো ব্যঞ্জন ধ্বনি পরিবর্তিত হয়ে নতুন ধ্বনি সৃষ্টি করে, তাকে ব্যঞ্জন বিকৃতি বলে। যেমন : কবাট > কপাট, দাইমা > ধাইমা। তাহলে এখানে, 'ধোবা > ধোপা' ব্যঞ্জন বিকৃতি হয়েছে।
Admission JU B প্রশ্নব্যাংক ২০২৪-২০২৫ MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
Admission · JU B প্রশ্নব্যাংক · ২০২৪-২০২৫ · MCQ