'তাহারেই পড়ে মনে' কবিতায় কবিকে আচ্ছন্ন করে -
ক. আনন্দময় যৌবন
খ. মধুর বর্তমান
গ. শৈশবের স্মৃতি
ঘ. বিষাদময় রিক্ততা
উত্তর: বিষাদময় রিক্ততা
ব্যাখ্যা: 'তাহারেই পড়ে মনে' কবিতায় কবির ব্যক্তি জীবনের দুঃখময় ছায়াপাত ঘটেছে। তাঁর সাহিত্য সাধনার প্রধান সহায়ক ও উৎসাহদাতা স্বামী সৈয়দ নেহাল হোসেনের আকস্মিক মৃত্যুতে (১৯৩২) কবির জীবনে প্রচণ্ড শূন্যতা নেমে আসে। তাঁর ব্যক্তিজীবন ও কাব্যসাধনার ক্ষেত্রে নেমে আসে এক দুঃসহ বিষণ্নতা। কবি মন আচ্ছন্ন হয়ে যায় রিক্ততার হাহাকারে। 'তাহারেই পড়ে মনে' কবিতাকে আচ্ছন্ন করে আছে এই বিষাদময় রিক্ততার সুর।
Admission JU B প্রশ্নব্যাংক ২০২০-২০২১ MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
Admission · JU B প্রশ্নব্যাংক · ২০২০-২০২১ · MCQ