'হাতে বন্দুক থাকলে নিরীহ মানুষেরও দৃষ্টি পড়ে পশু-পক্ষীর দিকে।'¾ এটি কোন ধরনের বাক্য?
ক. সরল
খ. জটিল
গ. যৌগিক
ঘ. অনুজ্ঞা
উত্তর: সরল
ব্যাখ্যা: সরল বাক্য : যে বাক্যে একটিমাত্র কর্তা এবং একটিমাত্র সমাপিকা ক্রিয়া থাকে। যেমন— জবা আজ সকালে স্কুলে গেছে। জটিল বাক্য : যে বাক্যে একটি প্রধান খণ্ডবাক্যের এক বা একাধিক আশ্রিত বাক্য পরস্পর সাপেক্ষে ব্যবহৃত হয়। যেমন— যে পরিশ্রম করে, সেই সফল হবে। যৌগিক বাক্য : দুই বা ততোধিক সরল বা মিশ্র বাক্য মিলিত হয়ে একটি সম্পূর্ণ বাক্য গঠন করে। যেমন— তার বয়স হয়েছে— কিন্তু বুদ্ধি হয় নি। · অনুজ্ঞা বাক্য যে বাক্য দ্বারা আদেশ, নিষেধ, উপদেশ, ইচ্ছা ইত্যাদি প্রকাশ পায়। যেমন— সদা সত্য কথা বলবে।
Admission জাতীয় বিশ্ববিদ্যালয় (মানবিক) প্রশ্নব্যাংক ২০১৪-২০১৫ MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
Admission · জাতীয় বিশ্ববিদ্যালয় (মানবিক) প্রশ্নব্যাংক · ২০১৪-২০১৫ · MCQ