সম্পূর্ণ কুরআন অবতীর্ণ হয়েছিল
ক. [৩০ ] বছরে (30 years)
খ. [৩৫ ] বছরে (35 years)
গ. [২০ ] বছরে (20 years)
ঘ. [২৩ ] বছরে (23 years)
উত্তর: [২৩ ] বছরে (23 years)
ব্যাখ্যা: সম্পূর্ণ কুরআন অবতীর্ণ হয়েছিল- ২৩ বছরে। ৬১০ খ্রিস্টাব্দ ও রমজান মাসের কদরের রজনীতে হেরা পর্বতের গুহায় সর্বপ্রথম কোরআন অবতীর্ণ হয়। প্রথম নাজিলকৃত পূর্ণ সুরা হলো সুরা ফাতিহা। সর্বপ্রথম নাজিলকৃত কোরআনের আয়াত হলো সুরা আলাকের প্রথম পাঁচ আয়াত। কোরআনের প্রথম শব্দ হলো 'ইকরা' তুমি পড়ো। কোরআনের সর্বশেষ নাজিলকৃত সুরা হলো সুরা আন-নসর এবং সর্বশেষ নাজিলকৃত আয়াত হলো সুরা বাকারার ২৮১ নম্বর আয়াত। কোরআনের সবচেয়ে ছোট সুরা হলো সুরা কাওসার। এর আয়াত সংখ্যা ৩। পবিত্র কোরআনের মোট সুরা ১১৪টি। এর মধ্যে মাক্কি সুরা (হিজরতের আগে বর্ণিত) ৯২টি, মাদানি সুরা (হিজরতের পরে বর্ণিত) ২২টি। কোরআনের মোট অক্ষর তিন লাখ ৪৭ হাজার ৮৩৩টি, মতান্তরে তিন লাখ ৪৯ হাজার ৩৭০টি, মতান্তরে তিন লাখ ৫১ হাজার ২৫২টি। কোরআনের মোট মনজিল সাতটি এবং পারা ৩০টি।
Admission জাতীয় বিশ্ববিদ্যালয় (মানবিক) প্রশ্নব্যাংক ২০১৪-২০১৫ MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
Admission · জাতীয় বিশ্ববিদ্যালয় (মানবিক) প্রশ্নব্যাংক · ২০১৪-২০১৫ · MCQ