'সন্দেশ' কোন শ্রেণির শব্দ?
ক. মৌলিক
খ. যৌগিক
গ. রূঢ়
ঘ. যোগরূঢ়
উত্তর: রূঢ়
ব্যাখ্যা: 'সন্দেশ' রূঢ় শব্দ। কারণ যে শব্দ প্রত্যয় বা উপসর্গযোগে গঠিত হয়ে তার বুৎপত্তিগত অর্থে অনুগামী হয় না বরং অন্য অর্থ জ্ঞাপন করে তাকে রূঢ় বা রূঢ়ী শব্দ বলে। 'সন্দেশ' শব্দের ব্যুৎপত্তিগত অর্থ সংবাদ বা খবর। কিন্তু এটি মিষ্টান্ন বিশেষ খাবারকে বুঝায়। তাই 'সন্দেশ' রূঢ় শব্দ।
Admission জাতীয় বিশ্ববিদ্যালয় (মানবিক) প্রশ্নব্যাংক ২০১০-২০১১ MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
Admission · জাতীয় বিশ্ববিদ্যালয় (মানবিক) প্রশ্নব্যাংক · ২০১০-২০১১ · MCQ