উদ্দীপক
২০২১ সালের জানুয়ারি মাসে জনাব সুমন 'সাহা এন্টারপ্রাইজ' নামক একটি প্রতিষ্ঠানের যাত্রা শরু করে। উক্ত মাসে প্রতিষ্ঠানটির কতিপয় লেনদেন নিম্নরূপ:
জানুয়ারি, ৩ নগদ ২,৫০,০০০ টাকা মূলধন বিনিয়োগ করে।
জানুয়ারি, ১০ ৩০,০০০ টাকার দুধ এবং ৪০,০০০ টাকার আসবাবপত্র ধারে ক্রয় করা হয়।
জানুয়ারি, ১৭ ৮,০০০ টাকা বেতনে ৩ জন কর্মাচরী নিয়োগ করা হয়।
জানুয়ারি, ২৫ ব্যবসায়ের টাকায় নিজ বাড়িতে একটি পুকুর খনন করা হয় ৭০,০০০ টাকা।
জানুয়ারি, ২৮ বিনিয়োগের সুদ প্রাপ্তি ১,৫০০ টাকা।
জানুয়ারি, ৩০ শতাব্দী ট্রেডার্স হতে প্রতি লিটার ২০০ টাকায় ৩০ লিটার সয়াবিন তেল ক্রয়ের জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন।