উদ্দীপক
ভৈরবী এন্ড সন্স এর ২০২১ সালের জুলাই মাসের কতিপয় লেনদেন নিম্নরূপ:
জুলাই ৩ঃ ব্যবসায়ের প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন ৭০,০০০ টাকা।
জুলাই ৪ঃ ৫% বাট্টায় শাওন ট্রেডার্সের কাছ থেকে পণ্য ক্রয় ৮৫,০০০ টাকা। চালান নং ২২৭, বহন খরচ ১,০০০ টাকা। শর্ত ২/৫, নিট ২০।
জুলাই ৯ঃ ব্যবসায়ের হিসাবরক্ষণের জন্য ৩৫,০০০ টাকার ১টি কম্পিউটার ক্রয়।
জুলাই ১২ঃ শাওন ট্রেডার্সকে পণ্য ফেরত ৫,০০০ টাকা।
জুলাই ১৭ঃ ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন ১৫,০০০ টাকা।
জুলাই ২০ঃ রূপক এন্টারপ্রাইজ থেকে ৯৫,০০০ টাকার পণ্য ৫% বাট্টায় ক্রয় করা হলো। চালান নং ২২৮, প্যাকিং খরচ ৫০০ টাকা। শর্ত ২/১০, নিট ৩০।