নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:২০১৮ সালের ১ জানুয়ারি তারিখে মি. চানমিয়া তাঁর ব্যবসায়ের জন্য ৯০,০০০ টাকা মূল্যের একটি মেশিন ক্রয় করলেন এবং মেশিন বহনের জন্য ৩,০০০ টাকা ও সংস্থাপনের জন্য ৭,০০০ টাকা ব্যয় করেন। মেশিনটি তিনি ২০২০ সালের ৩১ ডিসেম্বর তারিখে ৭০,০০০ টাকা বিক্রয় করেন; এ সময় অবচয় বাদ দেওয়ার পর মেশিনটির মূল্য ছিল ৬৪,০০০ টাকা।[ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, মোমেনশাহী]Q. তিন বছর পর মেশিনটির মোট কত টাকা অবচয় হয়েছে?
ক. ২৪,০০০ টাকা
খ. ৩০,০০০ টাকা
গ. ৩৬,০০০ টাকা
ঘ. ৪৬,০০০ টাকা
উত্তর: ৩৬,০০০ টাকা
ব্যাখ্যা: তিন বছরের অবচয় = (মেশিন ক্রয় + বহন খরচ + সংস্থাপন ব্যয়)= (৯০,০০০ + ৩,০০০ + ৭,০০০) – ৬৪,০০০= ৩৬,০০০ টাকা
SSC হিসাববিজ্ঞান অধ্যায়-৪ : মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · হিসাববিজ্ঞান · অধ্যায়-৪ : মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন · MCQ