উদ্দীপক
মাতৃছায়া ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের ২০২৩ সালের ডিসেম্বর মাসের কতিপয় লেনদেন নিম্নরূপ:
ডিসেম্বর, ১মহাখালী হতে উত্তরাতে ক্লিনিক স্থানান্তর ব্যয় ২,০০,০০০ টাকা।ডিসেম্বর, ২ফার্মেসির জন্য ঔষধ ক্রয় ১,৫০,০০০ টাকা।ডিসেম্বর, ৫ফার্মেসির জন্য ফ্রিজ ক্রয় ৫০,০০০ টাকা।ডিসেম্বর, ১০ ক্লিনিকের বিদ্যুৎ বিল পরিশোধ ৩০,০০০ টাকা।ডিসেম্বর, ১৫ মিলন এ্যান্ড ফার্মকে ২ বছরের জন্য বিলবোর্ড ভাড়া প্রদান ৬০,০০০ টাকা।ডিসেম্বর, ২০ জাপান হতে সিটিস্ক্যান মেশিন ক্রয় ৩০,০০,০০০ টাকা।ডিসেম্বর, ২৫সিটিস্ক্যান মেশিনের আমদানি শুল্ক প্রদান ৫০,০০০ টাকা।ডিসেম্বর, ২৮ ডাক্তারদের চেম্বারের জন্য এসি ক্রয় ৪,৫০,০০০ টাকা।ডিসেম্বর, ৩০কর্মচারীদের বেতন প্রদান ১,০০,০০০ টাকা।