উদ্দীপক
'রুবাইয়্যাত স্টোরস্' এর ২০২২ সালের মার্চ মাসের কতিপয় লেনদেন নিম্নরূপ:
মার্চ, ৩ সাফি ট্রেডার্স হতে পণ্য ক্রয় ৮০,০০০ টাকা। যার ৬০% নগদে।
মার্চ, ৮ পুরাতন কম্পিউটার বিক্রয় ১০,৫০০ টাকা।
মার্চ, ১৪ কর্মচারীদের বেতন পরিশোধ ৭৫,০০০ টাকা, যার ১৫,০০০ টাকা গত বছরের।
মার্চ, ১৭ উপভাড়া ৩৫,০০০ টাকা যার ১০,০০০ টাকা অগ্রিম (পরবর্তী বছরের) গ্রহণ করা হয়েছে।
মার্চ, ২০ প্রাপ্ত কমিশন ৪,৫০০ টাকা।
মার্চ, ২২ ব্যাংক জমার সুদ ১৫,০০০ টাকা।
মার্চ, ২৫ অতিরিক্ত মূলধন আনয়ন ৪৫,০০০ টাকা।
মার্চ, ২৭ ভাড়া প্রদান ২৫,০০০ টাকা।
মার্চ, ২৯ বিনিয়োগের সুদ ১১,০০০ টাকা।
মার্চ, ৩১ মনিহারি দ্রব্য ক্রয় ১,৫০০ টাকা।