উদ্দীপক
জুঁই সাঁখারী ব্যবসায়ের যাবতীয় লেনদেন দুতরফা দাখিলা পদ্ধতি অনুযায়ী হিসাবভুক্ত করেন। ২০২২ সালের নভেম্বর মাসে ব্যবসায়ের লেনদেন ছিল নিম্নরূপ:
২০২২
নভেম্বর, ১ মূলধন আনয়ন ৪,০০,০০০ টাকা।
নভেম্বর, ৫ তনীমার নিকট নগদে পণ্য বিক্রয় ৮০,০০০ টাকা।
নভেম্বর, ১২ কর্মচারীদের বেতন প্রদান ২০,০০০ টাকা।
নভেম্বর, ১৫ ভাড়া অগ্রিম প্রদান ৩০,০০০ টাকা।
নভেম্বর, ১৮ ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন ১০,০০০ টাকা।
নভেম্বর, ২০ অলিমার নিকট হতে ঋণ গ্রহণ ৫০,০০০ টাকা।
নভেম্বর, ২৪ শিক্ষানবিশ ভাতা প্রদান ৫,০০০ টাকা।
নভেম্বর, ২৮ জীবন বিমা প্রিমিয়াম প্রদান ৬,০০০ টাকা।