উদ্দীপক
জনাব ইলিয়াছ একজন ব্যবসায়ী। ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে তার ব্যবসায়ে নিম্নোক্ত ঘটনাগুলো সংঘটিত হয়:
সেপ্টেম্বর,১ জনাব ইলিয়াছ গাজীপুরে নগদ ২,০০,০০০ টাকা এবং ৫০,০০০ টাকা ঋণ নিয়ে ইলিয়াছ ট্রেডার্স নামে ব্যবসায় শুরু করেন।সেপ্টেম্বর,৫ জনাব রহিমকে মাসিক ২৫,০০০ টাকা বেতনে তার ব্যবসায়ে ম্যানেজার নিয়োগ করেন।সেপ্টেম্বর,১০ পণ্য বিক্রয় ২৫,০০০ টাকা।সেপ্টেম্বর,১৫ ফাইল কেবিনেট ক্রয় ২৫,০০০ টাকা।সেপ্টেম্বর,২০ সাভারের আরাফাতের নিকট ১০% কারবারি বাট্টায় প্রতিটি ৩,০০০ টাকা দরে ৭০টি শাড়ি বিক্রয় করেন। চালান নং ২০২।সেপ্টেম্বর,২৫ ৩০,০০০ টাকা মূল্যের একটি ডেলিভারি ভ্যান ক্রয়ের সিদ্ধান্ত গ্রহীত হল।