উদ্দীপক
জনাব সাবরিনা তার ব্যবসায় প্রতিষ্ঠান 'সাবরিনা এন্টারপ্রাইজ' এর যথাযথ হিসাব সংরক্ষণ করেন না। ১ জানুয়ারি ২০২২ তার ব্যবসায় সম্পদ ও দায়ের পরিমাণ ছিল যথাক্রমে ৩,২০,০০০ ও ১,৪৫,০০০ টাকা। উক্ত বছরে তিনি প্রতিমাসে নগদ ৬,০০০ টাকা ও ২,০০০ টাকার পণ্য নিজ ব্যবহারের জন্য ব্যবসায় থেকে নিয়ে যেতেন। নতুন করে ব্যক্তিগত ৩০,০০০ টাকা কম্পিউটার ব্যবসায় বিনিয়োগ করেন। ৩১ ডিসেম্বর ২০২২ তারিখে তার ব্যবসায়ে নিম্নোক্ত সম্পদ ও দায়সমূহ ছিল।
নগদ ২,০০,০০০ টাকা, আসবাবপত্র ১,৮০,০০০ টাকা, প্রাপ্য হিসাব ১,৩০,০০০ টাকা, অগ্রিম খরচ ৫,০০০ টাকা, মজুদ পণ্য ৯৫,০০০ টাকা, ব্যাংক ঋণ ৪০,০০০ টাকা, প্রদেয় হিসাব ৬৫,০০০ টাকা এবং অনুপার্জিত আয় ১২,০০০ টাকা।