উদ্দীপক
জনাব শাম্স তার ব্যবসায়ের হিসাব দুতরফা দাখিলা পদ্ধতিতে সংরক্ষণ করেন না। ১ জানুয়ারি ২০২২ তারিখে তার ব্যবসায়ে নগদ ৫০,০০০ টাকা, আসবাবপত্র ৩০,০০০ টাকা এবং প্রদেয় হিসাবের পরিমাণ ২,০০০ টাকা ছিল। উক্ত বছরে তিনি তার ছেলের ব্যবহৃত ৩০,০০০ টাকা মূল্যের কম্পিউটার কারবারে ব্যবহারের জন্য নিয়ে আসেন। এছাড়া তিনি ছেলের স্কুলের বেতন কারবার হতে প্রদান করেন ২,০০০ টাকা।
৩১ ডিসেম্বর ২০২২ তারিখে তার ব্যবসায়ে নিম্নোক্ত সম্পদ ও দায়সমূহ ছিল-
নগদ ৩০,০০০ টাকা, আসবাবপত্র ২০,০০০ টাকা, ফ্রিজ ৩৫,০০০ টাকা, মজুদ পণ্য ৫০,০০০ টাকা, বন্ধকি ঋণ ২৮,০০০ টাকা এবং দেনা ১০,০০০ টাকা।