উদ্দীপক
জনাব আরিফ তার ব্যবসায় প্রতিষ্ঠানের যথাযথ পদ্ধতিতে হিসাব সংরক্ষণ করেন না। ২০২১ সালের ১ জানুয়ারি তারিখে তার ব্যবসায়ের সম্পদ ও দায়সমূহ ছিল নিম্নরূপ :
নগদ ৭০,০০০ টাকা, পাওনাদার ৫০,০০০ টাকা, মজুদ পণ্য ৮০,০০০ টাকা, ঋণ ২০,০০০ টাকা, যন্ত্রপাতি ১,০০,০০০ টাকা। তিনি বছরের মাঝামাঝি সময়ে ৬৫,০০০ টাকা বিনিয়োগ করেন এবং প্রতিমাসে নগদ ৮,০০০ টাকা উত্তোলন করেন। এছাড়া কারবার হতে তিনি মোট ৪৪,০০০ টাকার পণ্য উত্তোলন করেন।
২০২১ সালের ৩১ ডিসেম্বর তারিখে তার ব্যবসায় সম্পদ ও দায়সমূহ নিম্নরূপ :
নগদ ৫৫,০০০ টাকা, পাওনাদার ৪০,০০০ টাকা, মজুদ পণ্য ৬০,০০০ টাকা, ঋণ ১৫,০০০ টাকা, যন্ত্রপাতি ৭০,০০০ টাকা, ব্যাংক জমাতিরিক্ত ৩৫,০০০ টাকা, দেনাদার ৪০,০০০ টাকা, প্রদেয় বিল ১৫,০০০ টাকা, অগ্রিম খরচ ৫,০০০ টাকা।