উদ্দীপক
জনাব হাসান তার ব্যবসায়ের পূর্ণাঙ্গ হিসাব সংরক্ষণ করেন না। ২০২৩ সালের ১ জানুয়ারি তারিখে ব্যবসায়ে ছিল মূলধন ৫,০০,০০০ টাকা, ব্যাংক ঋণ ২,০০,০০০ টাকা ও পাওনাদার ৫০,০০০ টাকা।৩১শে ডিসেম্বর ২০২৩ তারিখে ব্যবসায়ের সম্পদ ও দায়সমূহ নিম্নরূপ:হাতে নগদ ১,০০,০০০ টাকা, দেনাদার ১,৫০,০০০ টাকা, পাওনাদার ৩০,০০০ টাকা, দালানকোঠা ৪,৫০,০০০ টাকা, ব্যাংক ঋণ ১,২০,০০০ টাকা, মজুদ পণ্য ৩,০০,০০০ টাকা।উল্লেখ্য জনাব হাসান প্রতিমাসে ১,৫০০ টাকা করে নগদ এবং সারা বছরে মোট ২,০০০ টাকার পণ্য উত্তোলন করেন। এছাড়াও তিনি ব্যক্তিগতঅর্থে ৮০,০০০ টাকা ব্যবসায়ের ব্যাংক ঋণ পরিশোধ করেন।