উদ্দীপক
রূপায়ন স্টোর এর ২০২২ সালের অক্টোবর মাসের কতিপয় লেনদেন নিম্নরূপ:
অক্টোবর, ২ নগদ ৭৫,০০০ টাকা ব্যবসায়ে বিনিয়োগ।
অক্টোবর, ৭ মালিক কর্তৃক ব্যবসায়ের ব্যাংক হিসাবে জমা দান ২৭,০০০ টাকা।
অক্টোবর, ১১ রবি স্টোর, পাবনা এর কাছে প্রতি কেজি ১২০ টাকা দরে ২০০ কেজি ডাল বিক্রয়। চালান নং- ১২৫১।
অক্টোবর, ১৭ নমুনামাফিক না হওয়ায় রবি স্টোর থেকে ৪,০০০ টাকার ডাল ফেরত আসল।
অক্টোবর, ২০ বিক্রয় কর্মীকে নগদ ২০,০০০ টাকা এবং ১৫,০০০ টাকার চেক প্রদান।
অক্টোবর, ২৫ কাজলের নিকট ২০,০০০ টাকার চাল বিক্রয়।
অক্টোবর, ২৭ কাজলের কাছে প্রতি লিটার ৬০ টাকা দরে ২০০ লিটার কোমল পানীয় বিক্রয়। চালান নং- ৩০৮।