উদ্দীপক
পলাশ এন্টারপ্রাইজের ২০২২ সালের জানুয়ারি মাসের কতিপয় লেনদেন নিম্নরূপ:
জানুয়ারি, ১ সাগর এন্ড সন্স এর নিকট প্রতি কেজি ১৩০ টাকা দরে ১০০ কেজি মুসুর ডাল বিক্রয়। কারবারি বাট্টা ৫%। চালান নং- ২৫০। শর্ত ২/১০, নিট ২০। পরিবহণ খরচ ২,০০০ টাকা।
জানুয়ারি, ১৫ জাফর ব্রাদার্স এর নিকট প্রতি প্যাকেট ৪০০ টাকা দরে ৫০ প্যাকেট গুঁড়ো দুধ বিক্রয়। কারবারি বাট্টা ৩%। চালান নং- ২৫১। শর্ত ৩/১০, নিট ২০। কুলি খরচ ৫০০ টাকা।
জানুয়ারি, ৩১ জাফর ব্রাদার্সের নিকট হতে মেয়াদ উত্তীর্ণ হওয়ায় ৫ প্যাকেট গুঁড়ো দুধ ফেরত আসলো। ক্রেডিট নোট নং- ১৭০।