উদ্দীপক
রফিক ট্রেডার্সের ২০২২ সালের জুন মাসের কতিপয় লেনদেন নিম্নরূপ:
জুন, ৫ নিম্নমানের জন্য সাদি ট্রেডার্সের নিকট প্রতি কেজি ১১০ টাকা দরে ৩০ কেজি চাল ফেরত পাঠানো হলো। কারবারি বাট্টা ৫%। ডেবিট নোট নং-০৫।
জুন, ৮ প্রদীপ এন্ড কোং এর নিকট প্রতি বস্তা ২,১৫০ টাকা দরে ২৫ বস্তা চাল বিক্রয়। ব্যবসায়িক বাট্টা ১০%, চালান নং- ১৫।
জুন, ২২ রুহী ট্রেডার্সের প্রতি কেজি ৯০ টাকা দরে ২৫ কেজি চাল ফরমায়েশ মোতাবেক না হওয়ায় ফেরত পাঠানো হলো। ডেবিট নোট নং-০১।
জুন, ২৭ নিম্নমানের কারণে প্রদীপ এন্ড কোং এর নিকট থেকে ৩ বস্তা চাল ফেরত আসলো। ক্রেডিট নোট নং-০২।