উদ্দীপক
জহুরা ট্রেডার্স এর ব্যবসায়ের নিম্নলিখিত লেনদেনগুলো সংঘটিত হয়:
নভেম্বর, ১ স্বীকৃত বিলের বিনিময়ে পণ্য ক্রয় ১,৫০,০০০ টাকা।
নভেম্বর, ১০ বিলের মাধ্যমে ক্রয়কৃত পণ্য ২০,০০০ টাকা ফেরত দেওয়া হলো।
নভেম্বর, ১৫ জাকিয়া ট্রেডার্স, চন্দ্রদ্বীপ এর নিকট বিক্রয় প্রতি প্যাকেট ৪০০ টাকা দরে ৫০ প্যাকেট গুঁড়া দুধ; কারবারি বাট্টা ১০%। গাড়ি ভাড়া ৫০০ টাকা। চালান নং- ৩৪২
নভেম্বর, ২০ মালিকের প্রয়োজনে বিক্রয়মূল্যে পণ্য উত্তোলন ৫,০০০ টাকা।
নভেম্বর, ২৩ সাকিবা ব্রাদার্স, দুধল এর নিকট বিক্রয় প্রতি টিন ১৮০ টাকা দরে ১০০ টিন বিস্কুট। কারবারি বাট্টা- ৫%, প্যাকিং খরচ ৩০০ টাকা। চালান নং- ৪৪৫
নভেম্বর, ২৭ বিলম্বে পণ্য সরবরাহের ক্ষতিপূরণ প্রদান ২,০০০ টাকা।