উদ্দীপক
সামি ট্রেডার্সের ২০২১ সালের ১ জানুয়ারি তারিখে সম্পদ ও দায়দেনা ছিল নিম্নরূপ:
ব্যাংক উদ্বৃত্ত ৭০,০০০ টাকা, সাধারণ শেয়ারে বিনিয়োগ ৮০,০০০ টাকা, যন্ত্রপাতি ৬০,০০০ টাকা, প্রদেয় বিল ২৫,০০০ টাকা, মূলধন ১,৮৫,০০০ টাকা। ৩১ ডিসেম্বর ২০২১ তারিখে ব্যবসায়ের নিম্নোক্ত বিষয়গুলো বিবেচনা করা হয়-
১. বিক্রয়কমিশন প্রদান ৬৫,০০০ টাকা; যার মধ্যে ১৫,০০০ টাকা অগ্রিম প্রদত্ত অন্তর্ভুক্ত রয়েছে।
২. সঞ্চয়পত্রের সুদ ৯,০০০ টাকা অর্জিত হয়েছে কিন্তু এখনো পাওয়া যায়নি।
৩. আসবাবপত্রের অবচয় ৪,০০০ টাকা ধার্য করা হলো।
৪. বেতন প্রদান করা হয়েছে ৩৫,০০০ টাকা এবং বকেয়া রয়েছে ৭,০০০ টাকা।