উদ্দীপক
আগামী ফ্যাশন হাউস-এর ২০২১ সালের ডিসেম্বর মাসের কতিপয় লেনদেন নিম্নরূপ:
ডিসেম্বর,১ মিজান ব্রাদার্সের নিকট প্রতিটি ১,১০০ টাকা দরে ১০০টি শার্ট বিক্রয়। প্যাকিং চার্জ ১,০০০ টাকা। চালান নং-২০০। শর্ত ২/১৫, নিট ২৫।ডিসেম্বর,৬ দুই মাসের ভাড়া অগ্রিম পরিশোধ ২০,০০০ টাকা।ডিসেম্বর,১০ পুরাতন আসবাবপত্র বিক্রয় ১০,০০০ টাকা।ডিসেম্বর,১৮ আজাদ ব্রাদার্সের নিকট ১০% বাট্টায়, ১৫০০ টাকা দরে ৫০টি শাড়ি বিক্রয়। চালান নং-২০৫, কুলি খরচ ১,০০০ টাকা।ডিসেম্বর,২৫ পরিবারের প্রয়োজনে পণ্য উত্তোলন ৮,০০০ টাকা।ডিসেম্বর,২৯ আজাদ ব্রাদার্সের নিকট থেকে ১০টি শাড়ি ফেরত আসলো।ডিসেম্বর,৩০ বিনামূল্যে পণ্য বিতরণ ৫,০০০ টাকা।