শেয়ারFacebookWhatsApp

টিলা কাকে বলে?

উত্তর: বাংলাদেশের উত্তরের পাহাড়গুলোর গড় উচ্চতা ৩০ থেকে ৯০ মিটার বলে স্থানীয়ভাবে এদের টিলা বলা হয়।

SSC ভূগোল ও পরিবেশ CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · ভূগোল ও পরিবেশ · সৃজনশীল

টিলা কাকে বলে?

Chittagong · 2025

উত্তর

বাংলাদেশের উত্তরের পাহাড়গুলোর গড় উচ্চতা ৩০ থেকে ৯০ মিটার বলে স্থানীয়ভাবে এদের টিলা বলা হয়।

উত্তর

বসতি স্থাপনের সকল নিয়ামক উপস্থিত থাকায় স্থায়ী বসবাসের জন্য সমভূমি আদর্শ। জনবসতি গড়ে ওঠার পেছনে ভূপ্রকৃতি ব্যাপকভাবে প্রভাববিস্তার করে। সমতলভূমিতে উর্বর মাটির জন্য কৃষিকাজ, যাতায়াত ব্যবস্থা, নির্মাণ কাজ প্রভৃতি করা সহজ। এছাড়াও জলবায়ু সমভাবাপন্ন এবং পানির উৎস খুব নিকটে থাকে। ফলে সমতলভূমিতে অধিক বসতি গড়ে ওঠে।

উত্তর

ছকে 'BB^{\prime} চিহ্নিত ভূপ্রাকৃতিক অঞ্চলটি হলো প্লাইস্টোসিনকালের সোপানসমূহ। আনুমানিক ২৫,০০০ বছর পূর্বে প্লাইস্টোসিনকালে এ অঞ্চলটি গঠিত হয়েছিল বলে ধারণা করা হয়। উত্তর-পশ্চিমাংশের বরেন্দ্রভূমি, মধ্যভাগের মধুপুর ও ভাওয়ালের গড় এবং কুমিল্লা জেলার লালমাই পাহাড় এ অঞ্চলের অন্তর্গত। দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের প্রায় ৯,৩২০ বর্গকিলোমিটার এলাকায় বরেন্দ্রভূমি বিস্তৃত। প্লাবন সমভূমি হতে এর উচ্চতা ৬ থেকে ১২ মিটার। এ স্থানের মাটি লাল ও ধূসর বর্ণের। দেশের মধ্যভাগে টাঙ্গাইল, ময়মনসিংহ ও গাজীপুর জেলায় ভাওয়ালের গড় অবস্থিত। এর আয়তন প্রায় ৪,১০৩ বর্গকিলোমিটার। সমভূমি থেকে এর উচ্চতা প্রায় ৩০ মিটার। মাটির রং লালচে ও ধূসর। কুমিল্লা শহরের থেকে ৮ কিলোমিটার পশ্চিমে লালমাই থেকে ময়নামতি পর্যন্ত পাহাড়টি বিস্তৃত। এর আয়তন প্রায় ৩৪ বর্গকিলোমিটার এবং গড় উচ্চতা ২১ মিটার।

উত্তর

ছকে 'AA^{\prime} ও 'CC^{\prime} অঞ্চল দুটি হলো যথাক্রমে টারশিয়ারি যুগের পাহাড়সমূহ ও সাম্প্রতিককালের প্লাবন সমভূমি। অঞ্চল দুটির মধ্যে সাম্প্রতিককালের প্লাবন সমভূমি মানব বসতি গড়ে তোলার জন্য অধিক উপযোগী। নিচে যুক্তিসহ মতামত দেওয়া হলো- জনবসতি গড়ে ওঠার পেছনে ভূপ্রকৃতি ব্যাপকভাবে প্রভাববিস্তার করে। বাংলাদেশের দক্ষিণ-পূর্ব, উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে টারশিয়ারি যুগের পাহাড়সমূহ অবস্থিত। এ পাহাড়গুলো বেলেপাথর, শেল ও কর্দম দ্বারা গঠিত। পাহাড়ি এলাকার মাটি অনুর্বর ও অসমতল হওয়ার কারণে কৃষিকাজ করা কষ্টকর। পাহাড়ে পানির উৎস সীমিত বা দূরবর্তী ও যোগাযোগ ব্যবস্থা উন্নত নয়। ভূমিধস ও ভূমিকম্পের ঝুঁকি প্রভৃতি বিবেচনায় বিক্ষিপ্ত বসতি গড়ে উঠে। এ এজন্য পার্বত্য চট্টগ্রাম এলাকায় জনসংখ্যার ঘনত্ব কম। অন্যদিকে টারশিয়ারি যুগের পাহাড় ও প্লাইস্টোসিনকালের সোপানসমূহ ব্যতীত সমগ্র বাংলাদেশ সাম্প্রতিককালের প্লাবন সমভূমি। এ সমভূমির আয়তন প্রায় ১,২৪,২৬৬ বর্গকিলোমিটার। বছরের পর বছর বন্যার সঙ্গে পরিবাহিত মাটি সঞ্চিত হয়ে এ প্লাবন সমভূমি গঠিত হয়েছে বলে ভূমির স্তর খুব গভীর এবং মাটি খুবই উর্বর। সমতলভূমিতে বসতি স্থাপনের সকল নিয়ামক (কৃষিকাজ, যাতায়াত ব্যবস্থা, পানীয় জলের সহজলভ্যতা, যোগাযোগ প্রভৃতি) বিদ্যমান। তাই সমভূমি বসবাসের জন্য আদর্শ। সমভূমিতে সংঘবদ্ধ বা পুঞ্জীভূত বসতি গড়ে উঠে। অতএব, উপরিউক্ত আলোচনা থেকে বলতে পারি সমভূমি অঞ্চল মানব বসতির জন্য অধিক উপযোগী।
SSCভূগোল ও পরিবেশChittagong 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.মধুপুর চত্বর সমভূমি সৃষ্টি হয় - i. নদী প্রবাহের ফলে ii. বায়ু প্রবাহের ফলে iii. নদীর পলি অবক্ষেপণের ফলে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2019

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.শিক্ষক পাঠদানের জন্য ব্যবহার করেন-

Dinajpur · 2019

  • ভূ-সংস্থানিক মানচিত্র
  • প্রাকৃতিক মানচিত্র
  • এটলাস মানচিত্র
  • দেয়াল মানচিত্র

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বাংলাদেশের শীতলতম মাস কোনটি?

Dinajpur · 2019

  • নভেম্বর
  • ডিসেম্বর
  • জানুয়ারি
  • ফেব্রুয়ারি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.জুলাই মাসে বাংলাদেশে প্রচুর বৃষ্টিপাত হওয়ার কারণ-

Dinajpur · 2019

  • দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুতে প্রচুর জলীয়বাষ্প থাকে
  • উত্তর-পশ্চিম মৌসুমি বায়ুতে জলীয়বাষ্প বেশি থাকে
  • দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুতে জলীয়বাষ্প কম থাকে
  • উত্তর-পশ্চিম মৌসুমি বায়ুতে প্রচুর জলীয়বাষ্প থাকে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোন শিল্পকে বিলিয়ন ডলার শিল্প বলে?

Dinajpur · 2019

  • চা
  • পাট
  • সার
  • পোশাক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কত মিটার প্রস্থ রেলপথকে মিটারগেজ বলে?

Dinajpur · 2019

  • ১.০০
  • ১.৫০
  • ১.৬৮
  • ১.৮৫

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.বায়ু দূষণের ফলে- i. পৃথিবীর তাপমাত্রা হ্রাস পাচ্ছে ii. মাটি অধিক তাপমাত্রা গ্রহণ করছে iii. বৃষ্টিপাত কমে যাচ্ছে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2019

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের বনভূমির পরিমাণ শতকরা কত ভাগ?

Dinajpur · 2019

  • ২৫
  • ১৯
  • ১৭
  • ১৩

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.অপর্যাপ্ত বৃষ্টিপাতের ফলে-

Dinajpur · 2019

  • বিপুল পরিমাণ ফসলের ক্ষতি হয়
  • মাটির আর্দ্রতা কমে যায়
  • ব্যাপক প্রাণহানি ঘটে
  • মাটির উর্বরতা বেড়ে যায়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পর্যবেক্ষণ করে প্রশ্নের উত্তর দাও: question image Q. উদ্দীপকের "E" ও "F" সম্পদের মধ্যে পার্থক্য হলো-

Dinajpur · 2019

  • E সম্পদটি পরিবর্তনশীল কিন্তু F সম্পদটি অপরিবর্তনশীল
  • E সম্পদটি অপরিবর্তনশীল কিন্তু F সম্পদটি পরিবর্তনশীল
  • E এবং F উভয় সম্পদই পরিবর্তনশীল
  • E এবং F উভয় সম্পদই অপরিবর্তনশীল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পর্যবেক্ষণ করে প্রশ্নের উত্তর দাও: question image Q. উদ্দীপকের "G" চিহ্নিত সম্পদটি কোন ধরনের সম্পদ?

Dinajpur · 2019

  • মানবসম্পদ
  • অর্থনৈতিক সম্পদ
  • নবায়নযোগ্য সম্পদ
  • অনবায়নযোগ্য সম্পদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সাম্প্রতিককালের প্লাবন সমভূমির আয়তন কত বর্গকিলোমিটার?

Dinajpur · 2019

  • ১,৪৭,৫৭০
  • ১,২৪,২৬৬
  • ৫০,০০০
  • ২১,৬৫৭

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

মধুপুর চত্বর সমভূমি সৃষ্টি হয় - i. নদী প্রবাহের ফলে ii. বায়ু প্রবাহের ফলে iii. শিক্ষক পাঠদানের জন্য ব্যবহার করেন-বাংলাদেশের শীতলতম মাস কোনটি?জুলাই মাসে বাংলাদেশে প্রচুর বৃষ্টিপাত হওয়ার কারণ-কোন শিল্পকে বিলিয়ন ডলার শিল্প বলে?কত মিটার প্রস্থ রেলপথকে মিটারগেজ বলে?বায়ু দূষণের ফলে- i. পৃথিবীর তাপমাত্রা হ্রাস পাচ্ছে ii. মাটি অধিক তাপমাত্রা গ্রহবাংলাদেশের বনভূমির পরিমাণ শতকরা কত ভাগ?অপর্যাপ্ত বৃষ্টিপাতের ফলে-উদ্দীপকটি পর্যবেক্ষণ করে প্রশ্নের উত্তর দাও: [চিত্র] Q. উদ্দীপকের "E" ও "F" সম্পউদ্দীপকটি পর্যবেক্ষণ করে প্রশ্নের উত্তর দাও: [চিত্র] Q. উদ্দীপকের "G" চিহ্নিত সমসাম্প্রতিককালের প্লাবন সমভূমির আয়তন কত বর্গকিলোমিটার?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।