'A [গণিত] দ্বারা কোন নদীকে নির্দেশ করা হয়েছে? এর গতিপথ বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকে 'A [গণিত] দ্বারা পদ্মা নদীকে নির্দেশ করা হয়েছে। নিচে এর গতিপথ বর্ণনা করা হলো- বাংলাদেশের অন্যতম বৃহত্তম নদী পদ্মা। পদ্মা নদী হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ থেকে উৎপত্তি লাভ করেছে। এরপর প্রথমে দক্ষিণ-পশ্চিম ও পরে দক্ষিণ-পূর্ব দিক থেকে প্রবাহিত হয়ে ভারতের হরিদ্বারের নিকট সমভূমিতে পড়েছে। পদ্মা নদীর মূল প্রবাহ রাজশাহী অঞ্চলের দক্ষিণ-পশ্চিম প্রান্তে প্রায় ১৪৫ কিলোমিটার পর্যন্ত পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের সীমানা বরাবর এসে কুষ্টিয়ার উত্তর-পশ্চিম প্রান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। এরপর দৌলতদিয়ার নিকট যমুনা নদীর সাথে মিলিত হয়েছে। পদ্মা ও যমুনার মিলিত ধারা পদ্মা নামে দক্ষিণ-পূর্ব দিকে প্রবাহিত হয়ে চাঁদপুরের কাছে মেঘনার সঙ্গে মিলিত হয়েছে। এই তিন নদীর মিলিত প্রবাহ মেঘনা নামে বঙ্গোপসাগরে স্পর্তিত হয়েছে। বাংলাদেশে পদ্মা বিধৌত অঞ্চলের আয়তন হচ্ছে ৩৪,৯৮৮ বর্গ কি.মি.। কুমার, মাথাভাঙা, ভৈরব, গড়াই, মধুমতী, আড়িয়াল খাঁ ইত্যাদি পদ্মার প্রধান শাখানদী। পুনর্ভবা, নাগর, পাগলা, কুলিক, ট্যাংগন ও মহানন্দা পদ্মার প্রধান উপনদী।
SSC ভূগোল ও পরিবেশ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · সৃজনশীল
'A দ্বারা কোন নদীকে নির্দেশ করা হয়েছে? এর গতিপথ বর্ণনা কর।
Rajshahi · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
