আমাদের দেশকে কেন নদীমাতার দেশ বলা হয়? ব্যাখ্যা কর।
উত্তর: অধিকসংখ্যক নদী থাকার কারণে বাংলাদেশকে নদীমাতার দেশ বলা হয়। বাংলাদেশে নদীর সংখ্যা প্রায় ৭০০। পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র ও কর্ণফুলী এদেশের প্রধান নদনদী। এ নদনদীগুলোর উপনদী ও শাখা নদী রয়েছে। এদেশের মানুষের জীবনযাত্রা, সংস্কৃতি ও অর্থনীতির ওপর নদী ব্যাপক প্রভাববিস্তার করে। উপনদী ও শাখানদীসহ বাংলাদেশের নদীর মোট দৈর্ঘ্য হলো প্রায় ২২,১৫৫ কিলোমিটার। বাংলাদেশের প্রায় পুরোভাগই গঠিত হয়েছে নদী দ্বারা বাহিত পলিমাটি দিয়ে।
SSC ভূগোল ও পরিবেশ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · সৃজনশীল
আমাদের দেশকে কেন নদীমাতার দেশ বলা হয়? ব্যাখ্যা কর।
উত্তর

