ভাটির নদীগুলো নাব্যতা হারাচ্ছে।- ব্যাখ্যা কর।
উত্তর: ভাটির নদীগুলোর গতিবেগ কম থাকায় স্রোতের বেগ কম। ফলে এসব অঞ্চলের নদীগুলোর গভীরতা কম হয় অর্থাৎ নাব্যতা হারাচ্ছে। নদীর গতিপথকে তিনভাগে ভাগ করা যায়। যথা- ঊর্ধ্বগতি, মধ্যগতি ও নিম্নগতি। পাহাড়ি অঞ্চলে নদীর ঊর্ধ্বগতি থাকায় ক্ষয়কার্য বেশি হয় এবং নদীর গভীরতা বেশি হয়। পরবর্তী ধাপে ক্ষয় কিছুটা কমে সঞ্চয় হতে থাকে। ভাটির দিকে নদীর ক্ষয়কার্য একেবারেই থাকে না। শুধু সঞ্চয় হতে থাকে। এতে নদীর নাব্যতা হারায়।
SSC ভূগোল ও পরিবেশ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · সৃজনশীল
ভাটির নদীগুলো নাব্যতা হারাচ্ছে।- ব্যাখ্যা কর।
উত্তর

