উদ্দীপকে নাঈমের নিজ এলাকা দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবস্থিত যা সাম্প্রতিককালের প্লালন সমভূমির অন্তর্গত।
টারশিয়ারি যুগের পাহাড়সমূহ এবং প্লাইস্টোসিনকালের সোপানসমূহ ছাড়া সমগ্র বাংলাদেশ নদীবিধৌত এক বিস্তীর্ণ সমভূমি। অসংখ্য ছোট বড় নদী বাংলাদেশের সর্বত্র জালের মতো ছড়িয়ে রয়েছে। সমতলভূমির উপর দিয়ে এ নদীগুলো প্রবাহিত হওয়ার কারণে বর্ষাকালে বন্যা সৃষ্টি হয়। বছরের পর বছর এভাবে বন্যার সঙ্গে পরিবাহিত মাটি সঞ্চিত হয়ে এ প্লাবন সমভূমি গঠিত হয়েছে।
এ প্লাবন সমভূমির আয়তন প্রায় ১,২৪,২৬৬ বর্গকিলোমিটার। এ সমভূমি বাংলাদেশের উত্তর অংশ থেকে উপকূলের দিকে ক্রমনিম্ন এখানে বৃহত্তর ম্যানগ্রোভ, বন, বিল, ঝিল প্রভৃতি রয়েছে। সমগ্র সমভূমির মাটির স্তর গভীর এবং ভূমি খুবই উর্বর।