দৃশ্যকল্প-১ ও ২ এ বর্ণিত ঘটনার মধ্যে কোনটি কিছুটা উপকারী ভূমিকা পালন করে? বিশ্লেষণ কর।
উত্তর: দৃশ্যকল্প-১ বর্ণিত ঘটনা হলো ভূমিকম্প এবং দৃশ্যকল্প-২ বর্ণিত ঘটনা হলো আগ্নেয়গিরি। উক্ত দুটি দুর্যোগের মধ্যে আগ্নেয়গিরি কিছুটা উপকারী ভূমিকা পালন করে। ভূমিকম্পের ফলে ভূ-পৃষ্ঠের অনেক ধরনের পরিবর্তন ঘটে এবং বহু ধ্বংসলীলা সাধিত হয়। ঘরবাড়ি; ধনসম্পদ ও যাতায়াত ব্যবস্থা বিনষ্ট হয়। এতে জীবনেরও ব্যাপক ক্ষতি হয়ে থাকে। অন্যদিকে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলে ভূ-পৃষ্ঠের অনেক পরিবর্তন সাধিত হয়। অনেক সময় আগ্নেয়গিরি থেকে নির্গত পদার্থ চারদিকে সঞ্চিত হয়ে মালভূমির সৃষ্টি করে। সমুদ্র তলদেশেও অনেক আগ্নেয়গিরি আছে। এথেকে নির্গত লাভা সঞ্চিত হয়ে দ্বীপের সৃষ্টি করে। সুতরাং বলা যায় যে, ভূমিকম্পের কারণে মানুষ ও প্রাণীসহ ভূমির ক্ষয়ক্ষতি হয়। কিন্তু আগ্নেয়গিরির কারণে ভূমির উর্বরতাও বৃদ্ধি পায়। অনেক সময় লাভার সঙ্গে অনেক খনিজ পদার্থ নির্গত হয়। অগভীর সমুদ্রের বা হ্রদে লাভা ও ভস্ম সঞ্চিত হয়ে ভূ-ভাগ সৃষ্টি করে। তাই বলতে পারি দৃশ্যকল্প-১ ও ২ এ বর্ণিত ঘটনার মধ্যে দৃশ্যকল্প-২ তথা আগ্নেয়গিরি কিছুটা উপকারী ভূমিকা ও পালন করে থাকে।
SSC ভূগোল ও পরিবেশ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · সৃজনশীল
দৃশ্যকল্প-১ ও ২ এ বর্ণিত ঘটনার মধ্যে কোনটি কিছুটা উপকারী ভূমিকা পাল…
উদ্দীপক
Mymensingh · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
