'A [গণিত] ও 'B [গণিত] গতিপথদ্বয়ের মধ্যে কোনটিতে বাংলাদেশের অধিকাংশ ভূমিরূপ গঠিত হয়েছে? বিশ্লেষণসহ মতামত দাও।
উত্তর: উদ্দীপকে 'A [গণিত] দ্বারা নদীর ঊর্ধ্বগতি এবং 'B [গণিত] দ্বারা নদীর 'মধ্যগতিকে বোঝানো হয়েছে। উক্ত দুটি গতিপথের মধ্যে মধ্যগতির বাংলাদেশের অধিকাংশ ভূমিরূপ গঠিত হয়েছে। নদীর তিনটি গতিপথের মধ্যে প্রাথমিক অবস্থার গতি হলো ঊর্ধ্বগতি। পর্বতের শুরুতে নদীর উৎপত্তি হয়েছে। যে কারণে এই অবস্থা মূলত পর্বতময় অঞ্চলে বেশি দেখা যায়। এ অবস্থায় নদীর প্রধান কাজ হলো ক্ষয় করা এবং নদীর ঢাল কমে গেলে বহন করা। বাংলাদেশের পার্বত্য অঞ্চল অল্প কিছু এলাকায় দেখা যায় যেখানে নদীর ঊর্ধ্বগতি পরিলক্ষিত হয়। পক্ষান্তরে, পার্বত্য অঞ্চল পার হয়ে নদী যখন সমভূমির উপর দিয়ে প্রবাহিত হয় তখন এর প্রবাহকে মধ্যগতি বলে। এ অবস্থায় নদীর স্রোত কিছুটা কমে যায় এবং গভীরতা উর্ধ্বগতি অবস্থার তুলনায় অনেক কম বলে এখানে সঞ্চয় শুরু হয়। মধ্যগতিতে নদীর দুদিকের নিম্নভূমি পলি দ্বারা ভরাট হয়ে প্রায় সমতলভূমিতে পরিণত হয় যা প্লাবন সমভূমি নামে পরিচিত। বাংলাদেশের পদ্মা, যমুনা নদীর উৎপত্তিস্থল ভারতের বড় বড় পর্বত থেকে শুরু হলেও বাংলাদেশের মধ্যগতিতে পতিত হয় এবং নদীর দুদিকে নিম্নভূমি ভরাট হয়ে প্লাবন সমভূমির সৃষ্টি হয়। সুতরাং বলা যায় যে, বাংলাদেশের অধিকাংশ ভূমিরূপ মধ্যগতিতে সৃষ্টি হয়েছে।
SSC ভূগোল ও পরিবেশ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · সৃজনশীল
'A ও 'B গতিপথদ্বয়ের মধ্যে কোনটিতে বাংলাদেশের অধিকাংশ ভূমিরূপ গঠিত…
Sylhet · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
