উদ্দীপকে 'A [গণিত] ও 'B [গণিত] চিহ্নিত শিলাগুলোর মধ্যে কোন শিলাতে জীবাশ্ম দেখা যায় তা বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে 'A [গণিত] দ্বারা পাললিক শিলা এবং 'B [গণিত] দ্বারা আগ্নেয় শিলা বোঝানো হয়েছে। উক্ত শিলাগুলোর মধ্যে পাললিক শিলাতে জীবাশ্ম দেখা যায়। পলি সঞ্চিত হয়ে যে শিলা গঠিত হয়েছে তাকে পাললিক শিলা বলে। বৃষ্টি, বায়ু, তুষার, তাপ, সমুদ্রের ঢেউ প্রভৃতি শক্তির প্রভাবে আগ্নেয় শিলা ক্ষয়প্রাপ্ত ও বিচূর্ণীভূত হয়ে রূপান্তরিত হয়। পলল বা তলানি থেকে গঠিত হয় বলে একে পাললিক শিলা বলে। স্তরে স্তরে সঞ্চিত হয় বলে একে স্তরীভূত শিলা বলে। জীবদেহ, ও উদ্ভিদ থেকে এই শিলা উৎপন্ন হয়। যার কারণে এ শিলায় উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ বা জীবাশ্ম দেখা যায়। এ শিলার বৈশিষ্ট্য হলো- এটি স্তরীভূত, নরম ও হালকা, সহজেই ক্ষয়প্রাপ্ত হয়। এর মধ্যে জীবাশ্ম দেখা যায়। অন্যদিকে, আগ্নেয়গিরি বা ভূমিকম্পের ফলে অনেক সময় ভূত্বকের দুর্বল অংশে ফাটলের সৃষ্টি হয়। তখন পৃথিবীর অভ্যন্তর থেকে উত্তপ্ত গলিত লাভা নির্গত হয়ে আগ্নেয় শিলার সৃষ্টি করে। আগ্নেয় শিলা পৃথিবীর প্রথম পর্যায়ে সৃষ্টি হয়। এ শিলায় কোনো স্তর নেই। এ শিলা স্ফটিকাকার, অন্তরীভূত, কঠিন ও কম ভঙ্গুর, জীবাশ্ম দেখা যায় না, অপেক্ষাকৃত ভারী। সুতরাং 'A [গণিত] ও 'B [গণিত] শিলাদ্বয়ের মধ্যে 'A [গণিত] শিলা তথা পাললিক শিলার মধ্যে জীবাশ্ম দেখা যায়।
SSC ভূগোল ও পরিবেশ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · সৃজনশীল
উদ্দীপকে 'A ও 'B চিহ্নিত শিলাগুলোর মধ্যে কোন শিলাতে জীবাশ্ম দেখা …
Chittagong · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
