উদ্দীপকের 'A [গণিত] ও 'C [গণিত] পর্বত দুটির মধ্যে কোনটির সাথে বাংলাদেশের দক্ষিণ পূর্বাংশের পর্বতের সাদৃশ্য দেখা যায়? তোমার উত্তরের পক্ষে যুক্তি প্রদান কর।
উত্তর: উদ্দীপকের 'A [গণিত] দ্বারা ভঙ্গিল পর্বত এবং 'C [গণিত] দ্বারা আগ্নেয় পর্বত বোঝানো হয়েছে। উক্ত পর্বত দুটির মধ্যে 'A [গণিত] তথা ভঙ্গিল পর্বতের সাথে বাংলাদেশের দক্ষিণ-পূর্বাংশের পর্বতের সঙ্গে সাদৃশ্য দেখা যায়। ভঙ্গিল পর্বত মূলত কোমল পাললিক শিলায় ভাঁজ পড়ে গঠিত হয়েছে। সমুদ্র তলদেশের বিস্তারিত অবনমিত স্থানে দীর্ঘকাল ধরে বিপুল পরিমাণ পলি এসে জমা হয় এবং চাপে অবনমিত স্থান আরও নিচে নেমে যায়। পরবর্তী পর্যায়ে ভূআলোড়ন বা ভূমিকম্পের ফলে এবং পার্শ্ববর্তী সুদৃঢ় ভূমিখণ্ডের প্রবল পার্শ্বচাপের কারণে ঊর্ধ্ব ভাঁজ ও নিম্নভাঁজের সৃষ্টি হয়। বিস্তৃত এলাকা জুড়ে এ সমস্ত ঊর্ধ্ব ও অধঃভাঁজ সংবলিত ভূমিরূপ মিলেই ভঙ্গিল পর্বত গঠিত হয়। অন্যদিকে আগ্নেয় পর্বত আগ্নেয়গিরি থেকে উদগিরিত পদার্থ সঞ্চিত ও জমাট বেঁধে আগ্নেয় পর্বত সৃষ্টি হয়। সুতরাং বলা যায় যে, উল্লিখিত দুটি পর্বতের মধ্যে ভঙ্গিল পর্বত বাংলাদেশের দক্ষিণ-পূর্বাংশের পর্বতের সাথে সাদৃশ্যপূর্ণ। কেননা বাংলাদেশের দক্ষিণ-পূর্বাংশের পর্বতগুলোর গঠনগত বৈশিষ্ট্য বিশ্লেষণ করলে দেখা যায় এটি হিমালয় পর্বত উত্থিত হওয়ার সময় সৃষ্টি হয়েছে। ঐ সময় বিপুল পরিমাণ ভূমির পার্শ্বচাপের কারণে এটি গঠিত হয়। তাই বলতে পারি 'A [গণিত] পর্বতের সাথে বাংলাদেশের দক্ষিণ-পূর্বাংশের পর্বতের মধ্যে সাদৃশ্য বিদ্যমান।
SSC ভূগোল ও পরিবেশ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · সৃজনশীল
উদ্দীপকের 'A ও 'C পর্বত দুটির মধ্যে কোনটির সাথে বাংলাদেশের দক্ষিণ…
Barisal · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
