শেয়ারFacebookWhatsApp

মগ্নচড়া কীভাবে সৃষ্টি হয়? ব্যাখ্যা কর।

উত্তর: উষ্ণ ও শীতল স্রোতের মিলনস্থলে শীতল স্রোতের সঙ্গে বাহিত বড় বড় হিমশৈল উষ্ণ স্রোতের প্রভাবে গলে যায়। ফলে হিমশৈলের মধ্যে অবস্থিত বিভিন্ন নুড়ি, কাঁকর, বালি প্রভৃতি সমুদ্রতলে সঞ্চিত হয় এবং একসময় মগ্নচড়ার সৃষ্টি করে।

SSC ভূগোল ও পরিবেশ CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · ভূগোল ও পরিবেশ · সৃজনশীল

মগ্নচড়া কীভাবে সৃষ্টি হয়? ব্যাখ্যা কর।

উদ্দীপক

সুমন ভূগোল ক্লাসে এক ভিডিও চিত্রে দেখল, বিশেষ স্রোতের প্রভাবে নরওয়ে সমুদ্র উপকূলে জাহাজ চলাচলে কোনো অসুবিধা না হলেও কানাডা উপকূলে জাহাজ চলাচলে অসুবিধা হচ্ছে।

Chittagong · 2025

উত্তর

সমুদ্রের পানি একস্থান হতে অন্যস্থানে একটি নির্দিষ্ট ও নিয়মিত গতিপথ অনুসরণ করে চলাচলকে সমুদ্রস্রোত বলে।

উত্তর

উষ্ণ ও শীতল স্রোতের মিলনস্থলে শীতল স্রোতের সঙ্গে বাহিত বড় বড় হিমশৈল উষ্ণ স্রোতের প্রভাবে গলে যায়। ফলে হিমশৈলের মধ্যে অবস্থিত বিভিন্ন নুড়ি, কাঁকর, বালি প্রভৃতি সমুদ্রতলে সঞ্চিত হয় এবং একসময় মগ্নচড়ার সৃষ্টি করে।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত দ্বিতীয় দেশটি হলো কানাডা। কানাডার জলবায়ুর উপর সমুদ্রস্রোতের প্রভাব বর্ণনা করা হলো- কানাডার উপকূল দিয়ে দুইটি স্রোত প্রবাহিত হয়। ল্যাব্রাডর স্রোত (শীতল স্রোত) ও উপসাগরীয় স্রোত (উষ্ণ স্রোত)। এই শীতল ও উষ্ণ স্রোত কানাডার পূর্ব উপকূলের জলবায়ুর উপর নেতিবাচক ও ইতিবাচক প্রভাববিস্তার করে। শীতল ল্যাব্রাডর স্রোতের প্রভাবে কানাডার পূর্ব উপকূলে ল্যাব্রাডর দ্বীপপুঞ্জের নিকটবর্তী অঞ্চল সারাবছর বরফাচ্ছন্ন থাকে। এছাড়াও কানাডার পূর্ব উপকূলে শীতল ও উষ্ণ স্রোতের মিলনস্থলে ঘন কুয়াশা ও ঘূর্ণিবাতের সৃষ্টির ফলে প্রবল ঝড়ঝঞ্ঝার সৃষ্টি হয়। ফলে এ অঞ্চলে জাহাজ ও বিমান চলাচলে অসুবিধা দেখা দেয়। উষ্ণ ও শীতল স্রোতের মিলনস্থলে হিমশৈল গলে যায়। ফলে হিমশৈলের মধ্যে অবস্থিত বিভিন্ন নুড়ি, কাঁকর, বালি প্রভৃতি সমুদ্রতলে সঞ্চিত হয়ে মগ্নচড়ার সৃষ্টি করে। কানাডার পূর্ব উপকূলে নিউফাউন্ডল্যান্ড গ্রান্ড ব্যাঙ্ক মগ্নচড়ার প্রকৃষ্ট উদাহরণ। এই অগভীর মগ্নচড়ায় প্রচুর পরিমাণে প্লাংকটন জন্মায় ও বংশবৃদ্ধি করে। এই প্লাংকটন মাছের অতি প্রিয় খাদ্য। তাই নিউফাউন্ডল্যান্ড উপকূলে পৃথিবীর শ্রেষ্ঠ মাছ আহরণ ক্ষেত্র। অতএব, উপরিউক্ত আলোচনা থেকে বলতে পারি সমুদ্রস্রোত কানাডার জলবায়ুর ওপর ইতিবাচক ও নেতিবাচক উভয় প্রভাবই বিস্তার করে।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত দেশ দু'টি হলো নরওয়ে ও কানাডা। উক্ত দেশ দু'টির সমুদ্রপথে পরিবহন ব্যবস্থার ওপর। সমুদ্রস্রোতের প্রভাব বিশ্লেষণ করা হলো- উষ্ণ সমুদ্রস্রোতের প্রভাবে কোনো অঞ্চলের তাপমাত্রা বৃদ্ধি পায়। তাই শীতল অঞ্চলের উপর দিয়ে উষ্ণ স্রোত প্রবাহিত হলে শীতকালেও বরফ জমতে পারে না। বন্দরগুলো সারাবছর ব্যবহার করা যায়। উষ্ণ, উপসাগরীয় স্রোতের প্রভাবে নরওয়ের পশ্চিম উপকূল শীতকালে বরফমুক্ত থাকে, কিন্তু একই অক্ষাংশে অবস্থিত কানাডার পূর্ব উপকূলে বরফাচ্ছন্ন অবস্থা দেখা যায়। উষ্ণ স্রোতের অনুকূলে নৌকা, জাহাজ প্রভৃতি চলাচলের সুবিধা হয়। তাই উত্তর আটলান্টিক সমুদ্রস্রোতের অনুকূলে সর্বাধিক জাহাজ যাতায়াত করে। অপরদিকে, শীতল স্রোতের প্রভাবে কানাডার পূর্ব উপকূল সারাবছর বরফাচ্ছন্ন থাকে। শীতল সমুদ্রস্রোত কোনো অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হলে ঐ অঞ্চলের শীতলতা বৃদ্ধি পায়। শীতল স্রোতের গতিপথে তীব্র শীত ও হিমশৈলের জন্য জাহাজ চলাচলে অসুবিধার সৃষ্টি হয়। অনেক সময় হিমশৈলের সঙ্গে ধাক্কা লেগে জাহাজডুবির ঘটনা ঘটে। যুক্তরাজ্যের বিখ্যাত টাইটানিক জাহাজ ১৯১২ সালে হিমশৈলের সাথে ধাক্কা লেগে সমুদ্রে ডুবে গিয়েছিল। অতএব, উপরিউক্ত আলোচনা থেকে বলতে পারি, উষ্ণ স্রোতের প্রভাবে নরওয়ের পশ্চিম উপকূল সারাবছর জাহাজ চলাচল ও পরিবহন ব্যবস্থার অনুকূলে থাকে এবং শীতল স্রোতের প্রভাবে কানাডার পূর্ব উপকূলে জাহাজ চলাচল করতে পারে না।
SSCভূগোল ও পরিবেশChittagong 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.মধুপুর চত্বর সমভূমি সৃষ্টি হয় - i. নদী প্রবাহের ফলে ii. বায়ু প্রবাহের ফলে iii. নদীর পলি অবক্ষেপণের ফলে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2019

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.শিক্ষক পাঠদানের জন্য ব্যবহার করেন-

Dinajpur · 2019

  • ভূ-সংস্থানিক মানচিত্র
  • প্রাকৃতিক মানচিত্র
  • এটলাস মানচিত্র
  • দেয়াল মানচিত্র

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বাংলাদেশের শীতলতম মাস কোনটি?

Dinajpur · 2019

  • নভেম্বর
  • ডিসেম্বর
  • জানুয়ারি
  • ফেব্রুয়ারি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.জুলাই মাসে বাংলাদেশে প্রচুর বৃষ্টিপাত হওয়ার কারণ-

Dinajpur · 2019

  • দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুতে প্রচুর জলীয়বাষ্প থাকে
  • উত্তর-পশ্চিম মৌসুমি বায়ুতে জলীয়বাষ্প বেশি থাকে
  • দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুতে জলীয়বাষ্প কম থাকে
  • উত্তর-পশ্চিম মৌসুমি বায়ুতে প্রচুর জলীয়বাষ্প থাকে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোন শিল্পকে বিলিয়ন ডলার শিল্প বলে?

Dinajpur · 2019

  • চা
  • পাট
  • সার
  • পোশাক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কত মিটার প্রস্থ রেলপথকে মিটারগেজ বলে?

Dinajpur · 2019

  • ১.০০
  • ১.৫০
  • ১.৬৮
  • ১.৮৫

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.বায়ু দূষণের ফলে- i. পৃথিবীর তাপমাত্রা হ্রাস পাচ্ছে ii. মাটি অধিক তাপমাত্রা গ্রহণ করছে iii. বৃষ্টিপাত কমে যাচ্ছে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2019

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের বনভূমির পরিমাণ শতকরা কত ভাগ?

Dinajpur · 2019

  • ২৫
  • ১৯
  • ১৭
  • ১৩

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.অপর্যাপ্ত বৃষ্টিপাতের ফলে-

Dinajpur · 2019

  • বিপুল পরিমাণ ফসলের ক্ষতি হয়
  • মাটির আর্দ্রতা কমে যায়
  • ব্যাপক প্রাণহানি ঘটে
  • মাটির উর্বরতা বেড়ে যায়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পর্যবেক্ষণ করে প্রশ্নের উত্তর দাও: question image Q. উদ্দীপকের "E" ও "F" সম্পদের মধ্যে পার্থক্য হলো-

Dinajpur · 2019

  • E সম্পদটি পরিবর্তনশীল কিন্তু F সম্পদটি অপরিবর্তনশীল
  • E সম্পদটি অপরিবর্তনশীল কিন্তু F সম্পদটি পরিবর্তনশীল
  • E এবং F উভয় সম্পদই পরিবর্তনশীল
  • E এবং F উভয় সম্পদই অপরিবর্তনশীল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পর্যবেক্ষণ করে প্রশ্নের উত্তর দাও: question image Q. উদ্দীপকের "G" চিহ্নিত সম্পদটি কোন ধরনের সম্পদ?

Dinajpur · 2019

  • মানবসম্পদ
  • অর্থনৈতিক সম্পদ
  • নবায়নযোগ্য সম্পদ
  • অনবায়নযোগ্য সম্পদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সাম্প্রতিককালের প্লাবন সমভূমির আয়তন কত বর্গকিলোমিটার?

Dinajpur · 2019

  • ১,৪৭,৫৭০
  • ১,২৪,২৬৬
  • ৫০,০০০
  • ২১,৬৫৭

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

মধুপুর চত্বর সমভূমি সৃষ্টি হয় - i. নদী প্রবাহের ফলে ii. বায়ু প্রবাহের ফলে iii. শিক্ষক পাঠদানের জন্য ব্যবহার করেন-বাংলাদেশের শীতলতম মাস কোনটি?জুলাই মাসে বাংলাদেশে প্রচুর বৃষ্টিপাত হওয়ার কারণ-কোন শিল্পকে বিলিয়ন ডলার শিল্প বলে?কত মিটার প্রস্থ রেলপথকে মিটারগেজ বলে?বায়ু দূষণের ফলে- i. পৃথিবীর তাপমাত্রা হ্রাস পাচ্ছে ii. মাটি অধিক তাপমাত্রা গ্রহবাংলাদেশের বনভূমির পরিমাণ শতকরা কত ভাগ?অপর্যাপ্ত বৃষ্টিপাতের ফলে-উদ্দীপকটি পর্যবেক্ষণ করে প্রশ্নের উত্তর দাও: [চিত্র] Q. উদ্দীপকের "E" ও "F" সম্পউদ্দীপকটি পর্যবেক্ষণ করে প্রশ্নের উত্তর দাও: [চিত্র] Q. উদ্দীপকের "G" চিহ্নিত সমসাম্প্রতিককালের প্লাবন সমভূমির আয়তন কত বর্গকিলোমিটার?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।