শেয়ারFacebookWhatsApp

উপসাগর কাকে বলে?

উত্তর: তিন দিক স্থলভাগ দ্বারা বেষ্টিত এবং একদিক জল দ্বারা বেষ্টিত স্থানকে উপসাগর বলে।

SSC ভূগোল ও পরিবেশ CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · ভূগোল ও পরিবেশ · সৃজনশীল

উপসাগর কাকে বলে?

Barisal · 2024

উত্তর

তিন দিক স্থলভাগ দ্বারা বেষ্টিত এবং একদিক জল দ্বারা বেষ্টিত স্থানকে উপসাগর বলে।

উত্তর

মেঘ, বৃষ্টিপাত, বজ্রপাত, বায়ুপ্রবাহ, ঝড়, তুষারপাত, শিশির, কুয়াশা সবকিছুই ট্রপোমণ্ডলে সৃষ্টি হয় বলে এটি গুরুত্বপূর্ণ। এ স্তরটি বায়ুমণ্ডলের সবচেয়ে নিচের স্তর ভূ-পৃষ্ঠের সঙ্গে লেগে আছে। ট্রপোমণ্ডল ছাড়া কোনো আবহাওয়ারও সৃষ্টি হতো না, বরফ জমত না, মেঘ বৃষ্টি, কুয়াশা, শিশির, তুষার, শিলাবৃষ্টি হতো না। শস্য ও বনভূমির প্রয়োজনীয় বৃষ্টি হতো না। তাই মানুষের বসবাস উপযোগী বিভিন্ন উপাদান থাকে বলে এই স্তরটি বেশি গুরুত্বপূর্ণ।

উত্তর

উদ্দীপকে 'ZZ^{\prime} ভূমিরূপটি হলো গভীর সমুদ্রখাত। গভীর সমুদ্রের সমভূমি অঞ্চলের মাঝে মাঝে গভীর খাত দেখা যায়। এ সকল খাতকে গভীর সমুদ্রখাত বলে। পাশাপাশি অবস্থিত মহাদেশীয় ও সামুদ্রিক প্লেট সংঘর্ষের ফলে সমুদ্রখাত প্লেট সীমানায় অবস্থিত। এ প্লেট সীমানায় ভূমিকম্প ও আগ্নেয়গিরি অধিক হয় বলেই এ সকল খাত সৃষ্টি হয়েছে। এ খাতগুলো অধিক প্রশস্ত না হলেও খাড়া ঢালবিশিষ্ট। এদের গভীরতা সমুদ্রপৃষ্ট থেকে ৫,৪০০ মিটারের অধিক। প্রশান্ত মহাসাগরেই গভীর সমুদ্রখাতের সংখ্যা অধিক। এর অধিকাংশই পশ্চিমে অবস্থিত। এ সকল গভীর সমুদ্রখাতের মধ্যে গুয়াম দ্বীপের ৩২২ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত ম্যারিয়ানা খাত (Mariana trench) সর্বাপেক্ষা গভীর। এর গভীরতা প্রায় ১০,৮৭০ মিটার এবং এটাই পৃথিবীর গভীরতম খাত। এছাড়া আটলান্টিক মহাসাগরের পোর্টোরিকো খাত (৮,৫৩৮ মিটার) ভারত মহাসাগরের শুন্ডা খাত প্রভৃতি উল্লেখযোগ্য।

উত্তর

উদ্দীপকের 'XX^{\prime} দ্বারা মহীসোপান এবং 'YY^{\prime} দ্বারা মহীঢালকে বোঝানো হয়েছে। উক্ত দুটি ভূমিরূপের মধ্যে মহীসোপান দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ। মহীসোপান পৃথিবীর মহাদেশসমূহের চারদিকে স্থলভাগের কিছু অংশ অল্প ঢালু হয়ে সমুদ্রের পানির মধ্যে নেমে গেছে। সমুদ্রের উপকূল রেখা হতে ঢলদেশ ক্রমনিমজ্জিত অংশ হলো মহীসোপান। এ অঞ্চলের গভীরতা ২০০ মিটারের হওয়ায় সূর্যালোক পৌঁছাতে পারে, ফলস্বরূপ এখানে মাছের প্রিয় খাদ্য প্লাংকটন জন্মাতে পারে। মাছের প্রাচুর্য থাকায় এই অঞ্চলে মৎস্য চাষ ও তাকে কেন্দ্র করে মৎস্য শিল্প গড়ে ওঠে। মহীসোপান অঞ্চলেই পৃথিবীর বৃহত্তম সমুদ্রবন্দরগুলো গড়ে ওঠে। এর ফলে এই অঞ্চলেই আন্তর্জাতিক জাহাজ এসে পণ্যসামগ্রী উঠানামা করে। বাণিজ্যের প্রায় সম্পূর্ণ অংশই এ অঞ্চলিক মাধ্যমে হয়ে থাকে তাছাড়া এই অঞ্চলে খনিজ তেল প্রাকৃতিক গ্যাস প্রভৃতি পাওয়া যায়। যেমন- আরব সাগরের মুম্বাই দরিয়া থেকে খনিজ তেল উত্তোলন করা হয়। অন্যদিকে, মহীসোপানের প্রান্তভাগ থেকে শুরু করে সমুদ্রজলে নিমজ্জিত ২০০ থেকে ৩০০০ মিটার গভীরতা পর্যন্ত খাড়া ঢালু সমুদ্র ভাগকে মহীঢাল বলে। এ অঞ্চলে কিছু সঞ্চিত পদার্থসমূহ শিলাখণ্ড, বালি, সামুদ্রিক কর্দম, শৈবাল প্রভৃতি থাকে। খাড়া ঢাল হওয়ার জন্য মহীঢাল অঞ্চলে সামুদ্রিক সঞ্চয়ের পরিমাণ খুবই কম। তাই এ অঞ্চলের অর্থনৈতিক গুরুত্ব অপেক্ষাকৃত কম। এই অঞ্চলে লাল, নীল ও সবুজ রঙের প্রবাল পাওয়া যায়। এখানে পাইরাইট, গুকোনাইট প্রভৃতি খনিজ পাওয়া যায়। সুতরাং উপরিউক্ত দুই ধরনের ভূমিরূপ, পর্যালোচনা করে বলা যায়, মহীঢাল অঞ্চল থেকে মহীসোপান অঞ্চলের অর্থনৈতিক গুরুত্ব অনেক বেশি।
SSCভূগোল ও পরিবেশBarisal 2024
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.মধুপুর চত্বর সমভূমি সৃষ্টি হয় - i. নদী প্রবাহের ফলে ii. বায়ু প্রবাহের ফলে iii. নদীর পলি অবক্ষেপণের ফলে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2019

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.শিক্ষক পাঠদানের জন্য ব্যবহার করেন-

Dinajpur · 2019

  • ভূ-সংস্থানিক মানচিত্র
  • প্রাকৃতিক মানচিত্র
  • এটলাস মানচিত্র
  • দেয়াল মানচিত্র

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বাংলাদেশের শীতলতম মাস কোনটি?

Dinajpur · 2019

  • নভেম্বর
  • ডিসেম্বর
  • জানুয়ারি
  • ফেব্রুয়ারি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.জুলাই মাসে বাংলাদেশে প্রচুর বৃষ্টিপাত হওয়ার কারণ-

Dinajpur · 2019

  • দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুতে প্রচুর জলীয়বাষ্প থাকে
  • উত্তর-পশ্চিম মৌসুমি বায়ুতে জলীয়বাষ্প বেশি থাকে
  • দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুতে জলীয়বাষ্প কম থাকে
  • উত্তর-পশ্চিম মৌসুমি বায়ুতে প্রচুর জলীয়বাষ্প থাকে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোন শিল্পকে বিলিয়ন ডলার শিল্প বলে?

Dinajpur · 2019

  • চা
  • পাট
  • সার
  • পোশাক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কত মিটার প্রস্থ রেলপথকে মিটারগেজ বলে?

Dinajpur · 2019

  • ১.০০
  • ১.৫০
  • ১.৬৮
  • ১.৮৫

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.বায়ু দূষণের ফলে- i. পৃথিবীর তাপমাত্রা হ্রাস পাচ্ছে ii. মাটি অধিক তাপমাত্রা গ্রহণ করছে iii. বৃষ্টিপাত কমে যাচ্ছে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2019

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের বনভূমির পরিমাণ শতকরা কত ভাগ?

Dinajpur · 2019

  • ২৫
  • ১৯
  • ১৭
  • ১৩

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.অপর্যাপ্ত বৃষ্টিপাতের ফলে-

Dinajpur · 2019

  • বিপুল পরিমাণ ফসলের ক্ষতি হয়
  • মাটির আর্দ্রতা কমে যায়
  • ব্যাপক প্রাণহানি ঘটে
  • মাটির উর্বরতা বেড়ে যায়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পর্যবেক্ষণ করে প্রশ্নের উত্তর দাও: question image Q. উদ্দীপকের "E" ও "F" সম্পদের মধ্যে পার্থক্য হলো-

Dinajpur · 2019

  • E সম্পদটি পরিবর্তনশীল কিন্তু F সম্পদটি অপরিবর্তনশীল
  • E সম্পদটি অপরিবর্তনশীল কিন্তু F সম্পদটি পরিবর্তনশীল
  • E এবং F উভয় সম্পদই পরিবর্তনশীল
  • E এবং F উভয় সম্পদই অপরিবর্তনশীল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পর্যবেক্ষণ করে প্রশ্নের উত্তর দাও: question image Q. উদ্দীপকের "G" চিহ্নিত সম্পদটি কোন ধরনের সম্পদ?

Dinajpur · 2019

  • মানবসম্পদ
  • অর্থনৈতিক সম্পদ
  • নবায়নযোগ্য সম্পদ
  • অনবায়নযোগ্য সম্পদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সাম্প্রতিককালের প্লাবন সমভূমির আয়তন কত বর্গকিলোমিটার?

Dinajpur · 2019

  • ১,৪৭,৫৭০
  • ১,২৪,২৬৬
  • ৫০,০০০
  • ২১,৬৫৭

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

মধুপুর চত্বর সমভূমি সৃষ্টি হয় - i. নদী প্রবাহের ফলে ii. বায়ু প্রবাহের ফলে iii. শিক্ষক পাঠদানের জন্য ব্যবহার করেন-বাংলাদেশের শীতলতম মাস কোনটি?জুলাই মাসে বাংলাদেশে প্রচুর বৃষ্টিপাত হওয়ার কারণ-কোন শিল্পকে বিলিয়ন ডলার শিল্প বলে?কত মিটার প্রস্থ রেলপথকে মিটারগেজ বলে?বায়ু দূষণের ফলে- i. পৃথিবীর তাপমাত্রা হ্রাস পাচ্ছে ii. মাটি অধিক তাপমাত্রা গ্রহবাংলাদেশের বনভূমির পরিমাণ শতকরা কত ভাগ?অপর্যাপ্ত বৃষ্টিপাতের ফলে-উদ্দীপকটি পর্যবেক্ষণ করে প্রশ্নের উত্তর দাও: [চিত্র] Q. উদ্দীপকের "E" ও "F" সম্পউদ্দীপকটি পর্যবেক্ষণ করে প্রশ্নের উত্তর দাও: [চিত্র] Q. উদ্দীপকের "G" চিহ্নিত সমসাম্প্রতিককালের প্লাবন সমভূমির আয়তন কত বর্গকিলোমিটার?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।